আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এক অদ্ভুত ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। রেসিং ক্লাব ও টাইগারের মধ্যকার সেমিফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে উত্তেজনায় নিজের স্নায়ু ঠান্ডা রাখতে ডাগআউটেই ধূমপান করে বসলেন রেসিং কোচ গুস্তাভো কোস্তাস। ম্যাচ চলাকালে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
গোলশূন্য ম্যাচটি গড়ায় পেনাল্টিতে, আর সেই সময় উত্তেজনা ছিল তুঙ্গে। ঠিক এই মুহূর্তেই কোস্তাস ধূমপান শুরু করেন। বিষয়টি লুকিয়ে করতে তিনি বেঞ্চে বসে সহকারী কোচকে সামনে দাঁড়াতে বলেন। উদ্দেশ্য ছিল ক্যামেরার আড়ালে থাকা। কিন্তু মাঠের ক্যামেরা তার সেই কৌশল ধরে ফেলতে মোটেও দেরি করেনি। লাইভ ফুটেজেই দেখা যায়, তিনি সিগারেট বের করে কয়েক পাফ নিচ্ছেন।
যদিও ম্যাচ শেষে কোস্তাস উচ্ছ্বাসে ভেসেছেন, কারণ তার দল জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তবুও এখন প্রশ্ন উঠেছে, এই নিয়মভঙ্গের জন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না। আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্তে যাবে বলে ধারনা করা হচ্ছে।
এখন দেখার বিষয়, কোচ কোস্তাসের এই আচরণের পরিণতি হিসেবে কী ঘোষণা আসে ফুটবল কর্তৃপক্ষের পক্ষ থেকে।
আরটিভি/এসকে




