বিপিএলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান লিটন দাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ১১:২৩ পিএম


বিপিএলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান লিটন দাস
লিটন দাস। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায়, বাংলাদেশ দলের ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। তবে বিপিএল হওয়ায় তা সহজ হচ্ছে। অধিনায়ক লিটন দাসও চাইছেন বিপিএলকে যেন বিশ্বকাপের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে লিটন বলেন, ক্রিকেটার হিসেবে বড় লক্ষ্য রাখতে হয় এবং প্রতিটি ম্যাচে জয় পাওয়ার জন্য চেষ্টা করতে হয়। বিপিএল টি-টোয়েন্টি ফরম্যাটের একটি টুর্নামেন্ট। এখানে ভালো পারফর্ম করলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস তৈরি হবে। 

গত এক বছরে বাংলাদেশ দল মূলত একই ১৭-১৮ জন ক্রিকেটার নিয়ে আন্তর্জাতিক সিরিজ ও টুর্নামেন্ট খেলেছে। লিটনের মতে, যারা নিয়মিত পারফর্ম করছেন, তারা দলে থাকবেন। তবে বিপিএলে কেউ অসাধারণ পারফর্ম করলে নির্বাচকরা তাকে অবশ্যই দেখতে পাবেন।

বিজ্ঞাপন

লিটন আরও বলেন, বিপিএলে তিন ধরনের উইকেটে খেলা হবে, যেখানে নিজেকে দ্রুত মানিয়ে নেওয়া ও দলের জন্য সঠিক কৌশল নেয়া গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

ক্রিকেটাররা বর্তমানে ছুটি কাটাচ্ছেন। তবে শিগগিরই বিপিএলে ফেরা শুরু হবে এবং বিশ্বকাপের আগে সেটি তাদের জন্য পরীক্ষার মঞ্চ হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission