আইসিসির মাসসেরা সংক্ষিপ্ত তালিকায় তাইজুল ইসলাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৫:২২ পিএম


আইসিসির মাসসেরা সংক্ষিপ্ত তালিকায় তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত

২০২৫ সালের নভেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচনের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম, দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার এবং পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার সাইমন হার্মার ভারতের মাটিতে ইতিহাস গড়া টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন। কলকাতা ও গুয়াহাটিতে অনুষ্ঠিত দুই টেস্টে তিনি মাত্র ৮.৯৪ গড়ে ১৭ উইকেট শিকার করেন। প্রথম টেস্টে আট ও দ্বিতীয় টেস্টে নয় উইকেটসহ বিধ্বংসী ৩৭ রানে ৬ উইকেট ছিল তার পারফরম্যান্সের বিশেষ দৃষ্টান্ত। সিরিজসেরা নির্বাচিত হন তিনি।

বাংলাদেশের তাইজুল ইসলাম আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে ছিলেন দারুণ উজ্জ্বল। পুরো সিরিজে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেটশিকারি হন। ধারাবাহিক লাইন-লেন্থ, নির্ভুল বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দেওয়ার দক্ষতার কারণে তাকেও সিরিজসেরা নির্বাচিত করা হয়। তার পারফরম্যান্সে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিততে সক্ষম হয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

অন্যদিকে, পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ঘরের মাঠে হওয়া ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বলে ছিলেন সমান কার্যকর। ওডিআইতে ৫২ গড়ে ১০৪ রান ও চার উইকেট এবং টি-টোয়েন্টিতে ১১ উইকেট ও ৫২ রান নিয়ে পুরো সিরিজেই নিজের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।

এখন ক্রিকেটপ্রেমীদের চোখ আইসিসির চূড়ান্ত নির্বাচনের দিকে নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের মুকুট উঠবে কার মাথায়?

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission