ঢাকায় আসছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি, থাকছে যে শর্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০১:০২ পিএম


ঢাকায় আসছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি, থাকছে যে শর্ত
বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সোনালী ট্রফি ঢাকায় আসছে। তবে এই ট্রফি সফর সম্পূর্ণরূপে নির্ভর করছে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির ওপর।

বিজ্ঞাপন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে ২০২৬ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ফিফা জানিয়েছে, ১৪ জানুয়ারি একদিনের জন্য ঢাকা সফর করবে বিশ্বকাপ ট্রফি। যদিও সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানান, ফিফা দর্শক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই ট্রফি সফরের পরিকল্পনা করছে। ফিফা তাদের চূড়ান্ত পরিকল্পনা শিগগিরই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে উপস্থাপন করবে এবং প্রয়োজনীয় ইনপুট বিবেচনায় নেওয়া হবে।

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপে প্রথমবার ৪৮টি দল খেলবে। যা খেলাধুলার উত্তেজনা ও দর্শক উপস্থিতি আরও বাড়াবে। বাফুফে আশা করছে, ম্যাচ সংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশকে ফিফা থেকে টিকিট বরাদ্দও বাড়ানো যেতে পারে।

এদিকে, ২০২৬ বিশ্বকাপের বছরেও বাংলাদেশের ফুটবল কর্মসূচি থেমে থাকবে না। জাতীয় দলের শক্তিশালী করার লক্ষ্যে অন্তত পাঁচ প্রবাসী ফুটবলারের দলে অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। আলোচিত সুলিভান ব্রাদার্স এর মধ্যে অন্যতম। তবে ইংলিশ ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক দলে থাকা ফারহান আলী ওয়াহিদের বিষয়ে এখনো আশাবাদী হতে পারছেন না বাফুফে কর্তারা।

বিজ্ঞাপন

ফাহাদ করিম বলেন, সুলিভান ব্রাদার্স আছেন। তবে ফারহানের পরিবার এখনো সমর্থন দেয়নি। তাই আমরা অপেক্ষা করছি। 

আরও পড়ুন

ফুটবলপ্রেমীদের জন্য আশা যে, বিশ্বকাপ ট্রফির আগমন তাদের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে এবং আগামী দিনের জন্য নতুন উদ্দীপনা জোগাবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission