তামিমকে ‘স্যালুট’ জানানোর কারণ জানালেন ফারুক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪৯ পিএম


তামিমকে ‘স্যালুট’ জানানোর কারণ জানালেন ফারুক
ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগসহ বিসিবির অধীনে সব ধরনের লিগ বর্জনের ঘোষণা দিয়েছিল রাজধানীর ৪৫টি ক্রিকেট ক্লাব। শুরুতে এই সিদ্ধান্তে অংশ নিলেও পরে নিজের ক্লাবকে মাঠে ফেরানোর উদ্যোগ নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার এই সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি ও পরিচালক ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

বুধবার(১০ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ছয় পৃষ্ঠার লিখিত বক্তব্য তুলে ধরেন ফারুক ও সিসিডিএম প্রধান আদনান রহমান দিপন। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তামিমকে নিয়ে প্রশংসাসূচক বক্তব্য দেন বিসিবির এই পরিচালক।

ফারুক বলেন,এখানে পরিষ্কার লেখা আছে আমরা তামিমকে স্যালুট জানিয়েছি। সবাই মিলে স্বাগত জানিয়েছি। তামিমও শুরুতে তাদের (বিদ্রোহী সংগঠকদের) সঙ্গে ছিল। কিন্তু সে বুঝেছে খেলা বন্ধ থাকা বাংলাদেশ ক্রিকেট এবং খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় ক্ষতি।

বিজ্ঞাপন

তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই সংবাদ সম্মেলনের পর বাকি ক্লাবগুলোরও বোধোদয় হবে। আপনারা ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশীদার। প্রতিবাদ করতেই পারেন, কিন্তু দয়া করে খেলাটাকে চালিয়ে নিতে দিন। বলেন ফারুক।

ক্লাবগুলো লিগে অংশ না নিলে বিসিবি বিকল্প টুর্নামেন্ট আয়োজন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।ধরুন ক্লাব ক্রিকেট হলো না। তবুও টুর্নামেন্ট হবে। বোর্ড ছেলেদের মাঠে রাখার ব্যবস্থা করবে বিজয় দিবস ক্রিকেট বা অন্য সংস্করণের প্রতিযোগিতা আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

খেলা বন্ধ থাকলে সবচেয়ে বড় ক্ষতি হবে ক্রিকেটারদের এই মন্তব্য করে ফারুক বলেন,ক্রিকেটার ছাড়া খুব বেশি মানুষের ক্ষতি হবে না। তাই মাঠে ক্রিকেট চালু রাখাটা এখন সবচেয়ে জরুরি।

আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে তামিমের সিদ্ধান্তকে দায়িত্বশীলতার উদাহরণ হিসেবে দেখছে বিসিবি, এবং অন্য ক্লাবগুলোকেও একই পথে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে বোর্ড।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission