
সকল দল নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট মাঠে গড়ানোর দাবি গতকাল বিসিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছিল ক্রিকেটাররা। কিন্তু তামিম ইকবালের দাবি মিরপুরে ঢুকতে দেওয়া হয়নি ক্রিকেটারদের।
রোববার (১৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ কথা জানান তিনি।
পোস্টে তামিম ইকবাল লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার, এবং যার যৌক্তিক কারণও আছে।
তিনি আর বলেন, অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল। পরে যদিও একটি প্রতিনিধি দলকে ভেতরে নেওয়া হয়েছে, কিন্তু আরও অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।
মূলত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বর্তমান কমিটির অধীনে সব ধরনের লিগ বয়কট করেছিল ঢাকার শীর্ষ ক্লাবগুলো। ফলে প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২০টির মধ্যে ৮টি ক্লাব অংশ নেয়নি।
আরটিভি/এসআর




