কলকাতার যে হোটেলে উঠেছেন মেসি, এক রাতের ভাড়া কত?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৪:৪৮ পিএম


কলকাতার যে হোটেলে উঠেছেন মেসি, এক রাতের ভাড়া কত?
লিওনেল মেসি।ছবি: সংগৃহীত

‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে কলকাতায় পৌঁছেছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ব্যক্তিগত গালফস্ট্রিম–ভি উড়োজাহাজে ভারতে অবতরণ করেন তিনি। কড়া নিরাপত্তার কারণে বিমানবন্দরে অপেক্ষায় থাকা শত শত সমর্থকের চোখ এড়িয়ে ভোর সাড়ে ৩টার দিকে তাকে দ্রুত হোটেলে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

কলকাতায় নামার পর বিমানবন্দরের পেছনের একটি গেট ব্যবহার করে মেসিকে সরিয়ে নেওয়া হয়। কালো স্যুটের ভেতরে সাদা টি-শার্ট পরা মেসিকে অল্প সময়ের জন্য দেখতে পেয়েছেন কয়েকজন ভাগ্যবান বিমানবন্দরকর্মী। এরপর রানওয়ে থেকেই তাকে সরাসরি গাড়িতে করে হোটেলের উদ্দেশে নেওয়া হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মেসিকে নিয়ে যাওয়া হয়েছে শহরের অভিজাত হায়াত রিজেন্সি হোটেলে। জানা গেছে, তিনি ৭৩০ নম্বর কক্ষে অবস্থান করছেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে পুরো সপ্তম তলা সিল করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মেসি ঠিক কোন স্যুটে উঠেছেন সে তথ্য নিশ্চিত না হলেও হোটেলের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ১৩ ডিসেম্বর প্রেসিডেনশিয়াল স্যুট বুকিংয়ের জন্য পাওয়া যায়নি। তবে ১৪ ডিসেম্বরের জন্য ওই স্যুটের এক রাতের ভাড়া দেখানো হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫০০ রুপি। এছাড়া ডিপ্লোম্যাটিক স্যুটের ভাড়া প্রায় ১ লাখ ১২ হাজার ৫০০ রুপি, রিজেন্সি এক্সিকিউটিভ স্যুটের ভাড়া প্রায় ৫১ হাজার রুপি এবং রিজেন্সি স্যুট কিং-এর ভাড়া প্রায় ৩৮ হাজার রুপি।

বিজ্ঞাপন

এই তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, মেসি হোটেলের এসব বিলাসবহুল স্যুটের যেকোনো একটিতে অবস্থান করছেন। কড়া নিরাপত্তার মধ্যেও প্রিয় তারকার কাছাকাছি থাকার আশায় অনেক সমর্থক হোটেলেই কক্ষ বুক করেছেন।

আরও পড়ুন

সূচি অনুযায়ী, কলকাতা সফর শেষে মেসির হায়দরাবাদে যাওয়ার কথা রয়েছে। এরপর মুম্বাই হয়ে দিল্লিতে গিয়ে শেষ হবে তার ভারত সফর।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission