
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছিল এসিসি মেনস টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫। যেখানে পুরো আসর জুড়ে আলোচনায় ছিল ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্ক। এবার সেই বিতর্ক উঠেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও।
রোববার (১৪ ডিসেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। বৃষ্টির কারণে প্রায় ৪৫ মিনিট বিলম্বের পর টসের জন্য মাঠের মাঝখানে আসেন দুই অধিনায়ক।
টসের পাশাপাশি দাঁড়ালেও সময় পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে প্রথাগত করমর্দন করেননি ভারত অধিনায়ক আয়ুষ মাহাত্রে।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ। তিনি মাইক্রোফোনটি ভারতের অধিনায়ক আয়ুষের হাতে তুলে দিলেও, দুই অধিনায়কের মধ্যে ঐতিহ্যবাহী হ্যান্ডশেকটি আর হয়নি।
এর আগে, দুবাইয়ে অনুষ্ঠিত এসিসি মেনস টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫–এ একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের সিনিয়র দল তিনবার মুখোমুখি হয় এবং প্রতিবারই টসের পর ও ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে হ্যান্ডশেক এড়িয়ে যেতে দেখা যায়।
আরটিভি/এসআর




