রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে নিলাম।
এবারের নিলাম থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার কিনতে পারবে মোট ৭৭ জন। সব মিলিয়ে দলগুলোর ব্যয়ের জন্য প্রস্তুত ২৩৭.৫৫ কোটি রুপি।
উল্লেখ্য, এবার নিলামে নাম উঠবে ৩৫০ ক্রিকেটারের। এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলে খেলা ১৬ জন রয়েছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলে খেলা ৯৬ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামে। এ ছাড়া ২২৪ জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ও ১৪ জন অনভিষিক্ত বিদেশি ক্রিকেটারদেরও রাখা হয়েছে নিলামের তালিকায়।
মিনি নিলামের উত্তাপ বাড়াচ্ছে দলগুলোর হাতে থাকা অর্থের অঙ্ক। কলকাতা নাইট রাইডার্স নিলামে প্রবেশ করছে সর্বোচ্চ ৬৪.৩ কোটি রুপি নিয়ে যা আইপিএল মিনি-নিলামের ইতিহাসে অন্যতম বড় পার্স। এই বিপুল বাজেট কলকাতাকে বিডিং টেবিলে স্পষ্টভাবে প্রভাবশালী করে তুলেছে।
এদিকে চেন্নাই সুপার কিংস এর হাতেও রয়েছে ৪৩.৪ কোটি রুপি, যা তাদের খেলোয়াড় বাছাইয়ে কৌশলগত সুবিধা এনে দিতে পারে।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক নিলামে দলগুলো বাজেট
কলকাতা নাইট রাইডার্স: ৬৪.৩ কোটি — স্লট ১৩
চেন্নাই সুপার কিংস: ৪৩.৪ কোটি — স্লট ৯
সানরাইজার্স হায়দ্রাবাদ: ২৫.৫ কোটি — স্লট ১০
লখনউ সুপার জায়ান্টস: ২২.৯৫ কোটি — স্লট ৬
দিল্লি ক্যাপিটালস: ২১.৮ কোটি — স্লট ৮
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৬.৪ কোটি — স্লট ৮
রাজস্থান রয়্যালস: ১৬.০৫ কোটি — স্লট ৯
গুজরাট টাইটানস: ১২.৯ কোটি — স্লট ৫
পাঞ্জাব কিংস: ১১.৫ কোটি — স্লট ৪
মুম্বাই ইন্ডিয়ান্স: ২.৭৫ কোটি — স্লট ৫
আরটিভি/এসআর




