ভারতে মেসির উপহার পাওয়া ঘড়ির দাম কত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০২:৪১ পিএম


ভারতে মেসির উপহার পাওয়া ঘড়ির দাম কত
ছবি: সংগৃহীত

ভারতের সফরে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই পরবর্তী পরিকল্পনা ছিল দিল্লি থেকে গুজরাটের জামনগরের বনতারায় যাওয়া। শেষ মুহূর্তে বদলে যায় সফরের সূচি, যেখানে মেসি পৌঁছান ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে।

বিজ্ঞাপন

বনতারায় পুজো দেন মেসি, সিংহের দর্শন করেন এবং নানা কর্মকাণ্ডে অংশ নেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে অনন্ত আম্বানির উপহার দেয়া বিরল ঘড়িটি।

অনন্ত আম্বানি মেসিকে দিয়েছেন রিচার্ড মিলির "RM003-V2 GMT Tourbillon Asia Edition" মডেলের ঘড়ি, যার বাজার মূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি টাকারও বেশি)। এই বিশেষ ঘড়ি বিশ্বের মাত্র ১২টি কপি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

মেসির সংগ্রহে ইতিমধ্যেই রয়েছে অনেক বিলাসবহুল ঘড়ি, যেমন ১৮ ক্যারেট সোনার রোলেক্স লে ম্যান্স, রোলেক্স GMT মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন এবং বার্বি রোলেক্স। নতুন এই বিরল ঘড়ির সংযোজন তার ঘড়ির সংগ্রহকে আরও মহামূল্যবান করেছে।

আরও পড়ুন

সফরসঙ্গী ছিলেন রদ্রিগো দি পল, লুইস সুয়ারেজ এবং অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্ট। মেসির ভারত সফর এবং বিরল ঘড়ির উপহারের এই ঘটনা ফুটবল এবং লাইফস্টাইল প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission