মুস্তাফিজের আইপিএলে খেলার অনুমতি নিয়ে যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫১ পিএম


মুস্তাফিজের আইপিএলে খেলার অনুমতি নিয়ে যা জানাল বিসিবি
ছবি: সংগৃহীত

আইপিএল নিলামে তুমুল লড়াইয়ের পর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে নিয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর বিশ্বসেরা এই পেসারকে দলে ভেড়াতে ব্যয় করেছে ৯ কোটি ২০ লাখ রুপি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, মুস্তাফিজ আসন্ন পুরো আইপিএল টুর্নামেন্টে খেলতে পারবে। এর জন্য তাকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হচ্ছে। তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য মুস্তাফিজ বাংলাদেশে ৮-১০ দিনের জন্য আসবেন। জাতীয় দলের দায়িত্ব শেষ হলে তিনি আবার ভারত চলে যাবেন আইপিএলে অংশগ্রহণের জন্য।

মুস্তাফিজ নিজেও ভিডিওবার্তায় কেকেআর ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমি খুবই খুশি ও আনন্দিত কেকেআর দলের অংশ হতে পেরে। শিগগিরই দেখা হবে।

নিলামে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি খরচ করেছে দুই তারকার জন্য। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপি এবং শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে নিয়েছে তারা। এ ছাড়া কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র (২ কোটি), নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেন (২ কোটি), ও টিম সেইফার্ট (১ কোটি ৫০ লাখ) দলে ভেড়িয়েছে কেকেআর।

মুস্তাফিজের আইপিএল খেলার অনুমতি পাওয়ায় তার ভক্তরা নতুন করে উচ্ছ্বসিত।

আরও পড়ুন

কলকাতা নাইট রাইডার্স:  আজিঙ্কা রাহানে, অংকৃষ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানিশ পান্ডে, রমণদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বি সিং, কার্তিক তিয়াগি, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, ডাকশ কামরা, রাচিন রবীন্দ্র ও আকাশ দীপ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission