বিশ্বসেরা হতে লামিনে ইয়ামালকে বান্ধবী রাখার পরামর্শ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৭ পিএম


বিশ্বসেরা হতে লামিনে ইয়ামালকে বান্ধবী রাখার পরামর্শ
ছবি: সংগৃহীত

বর্তমান ফুটবল জগতের এক উজ্জ্বল তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সে বার্সেলোনার হয়ে একের পর এক রেকর্ড ভাঙছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। কঠোর পরিশ্রম ও দৃঢ়তা দিয়ে ফিটনেস বজায় রাখলে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার সম্ভাবনা তার রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের লিজেন্ড পাওলো ফুত্রে ইয়ামালের জন্য এক অদ্ভুত পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

‘এল কাফেলিতো’ শোতে ফুত্রে বলেন, লামিনে ইয়ামাল বিশ্বের সেরা হবে, কিন্তু তার দ্রুত একজন বান্ধবী থাকা উচিত। তিনি জানান, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলেছেন। ফুত্রের মতে, যখন তিনি তার বাচ্চাদের মায়ের সঙ্গে সম্পর্ক শুরু করেন, তখন থেকেই তার পেশাদারিত্বের দিক থেকে মনোযোগ বাড়ে এবং দায়িত্বশীলতা আসে।

ফুত্রে আরও বলেন, আমি আগের মতো বাইরে বেশি বের হতাম না, যা আমার ক্যারিয়ারের জন্য খুব উপকারী হয়েছিল। তাই ইয়ামালকেও মানসিক স্থিতিশীলতার জন্য এমন কেউ থাকা দরকার।

বিজ্ঞাপন

ইয়ামালের ব্যক্তিগত জীবনও মিডিয়ায় ছিল বেশ আলোচিত। ইতোমধ্যে তার দুটি প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। প্রথমবার তার সম্পর্ক হয় ইনফ্লুয়েন্সার অ্যালেক্স পাদিল্লার সঙ্গে, এরপর পপ তারকা নিকি নিকোলের সঙ্গে। বিশেষ করে জুনে ইয়ামালের ১৮তম জন্মদিনে নিকোলের সঙ্গে তার সম্পর্ক সর্বাধিক আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে গোল করার পর ইয়ামাল নিকোলকে উড়ন্ত চুমু দেন, যা ভাইরাল হয়। তবে এই সম্পর্ক ৬৭ দিন বেশি স্থায়ী হয়নি।

আরও পড়ুন

বর্তমানে ইয়ামাল এককেই ফুটবল মাঠে নিজের কাজ করে চলেছেন। এখন দেখার বিষয়, এই অদ্ভুত পরামর্শ মেনে বিশ্বসেরা হওয়ার পথে নতুন বান্ধবী কি তার জীবনে আসবে, নাকি একক প্রচেষ্টায়ই শীর্ষে পৌঁছবেন এই তরুণ প্রতিভা।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission