নতুন ঠিকানায় কিংবদন্তি সিলভা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ০৪:৩১ পিএম


নতুন ঠিকানায় কিংবদন্তি সিলভা
ব্রাজিলিয়ান কিংবদন্তি ডিফেন্ডার থিয়াগো সিলভা। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শেষ সময়ে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ডিফেন্ডার থিয়াগো সিলভা। পর্তুগালের ক্লাব পোর্তোতে গেছেন তিনি। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ক্লাবটি।

এর আগে ২০০৪-০৫ মৌসুমে ক্যারিয়ারের শুরুতে পোর্তো-বি দলের হয়ে খেলেছেন সিলভা। আর সময়ের পরিক্রমায় আবারও সেই ক্লাবেই ফিরে আসলেন। পোর্তো-বি দলের পর ডিনামো মস্কোতে খেলেছেন তিনি। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এরপর ফ্লামিনেন্সেরর সিনিয়র দলে সুযোগ পান। ব্রাজিলের ক্লাব ছেড়ে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে যোগ দিয়ে ২০১২ সালে পিএসজিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত খেলেছেন। মিলানের হয়ে সিরি-এ শিরোপাও জয় করেছেন সিলভা। 

সাতটি ফরাসি লিগ শিরোপা জয়ের পর ২০২০ সালে পিএসজি ছেড়ে সিলভা চেলসিতে যোগ দেন। সেখানে ব্লুজদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। 

বিজ্ঞাপন

বর্ণাঢ্য ক্যারিয়ারে এ পর্যন্ত ৩২টি শিরোপা জয় করেছেন সিলভা। এই মুহূর্তে পাঁচ পয়েন্টে এগিয়ে প্রিমিয়ারা লিগায় শীর্ষে থাকা পোর্তোর হয়ে আরো একটি শিরোপা জয়ের আশা সিলভা করতেই পারেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission