
ইন্দোনেশিয়ার ২৮ বছর বয়সী ডানহাতি পেসার গেদে প্রিয়ানন্দ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কম্বোডিয়ার বিপক্ষে খেলায় এই অসাধারণ কীর্তি সাধন করেন তিনি।
ইন্দোনেশিয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কম্বোডিয়া ১৫তম ওভারে মাত্র ৫ উইকেটে ১০৬ রান করছিল। সেই ওভারের প্রথম তিন বলেই প্রিয়ানন্দ হ্যাটট্রিক করেন। এরপর চতুর্থ বল ডট করে দেওয়ার পর বাকি দুটি উইকেটও তুলে নেন তিনি। ওই ওভারে কম্বোডিয়া দলের কাছে মাত্র ১ রান (ওয়াইড) ছাড়া আর কিছু যায় আসে না। শেষ পর্যন্ত কম্বোডিয়া ৬০ রানে হেরে যায়।
প্রিয়ানন্দ নিজে ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন। দলের অপর ওপেনার ধর্ম কেসুমা ৬৮ বল মোকাবিলায় ৮ চার ও ৬ ছক্কায় ১১০ রান অপরাজিত থেকে দলের বড় অবদান রাখেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই ধরনের কীর্তি প্রথম হলেও, পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগেও এমন ঘটনা দুইবার ঘটেছে। ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আল আমিন হোসেন এক ওভারে পাঁচ উইকেট নেন। আর ২০১৯-২০ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে অভিমন্যু মিথুন এক ওভারে পাঁচ উইকেট নেন।
এর আগে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ চারটি উইকেট পড়ার ঘটনা ১৪ বার ঘটেছে, কিন্তু পাঁচ উইকেট নেওয়া এটাই প্রথমবার।এই পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে রয়ে গেল।
আরটিভি/এসকে




