আফগানিস্তানে নিরাপত্তা নেই রশিদের, জানালেন কারণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০৭:৩৯ পিএম


আফগানিস্তানে নিরাপত্তা নেই রশিদের, জানালেন কারণ
আফগানিস্তানে নিরাপত্তা নেই রশিদের, জানালেন কারণ ছবি: সংগৃহীত

আফগানিস্তান ক্রিকেটের পোস্টারবয় বলা হয় রশিদ খানকে। তার হাত ধরে বিশ্ব ক্রিকেটে নিজেদের পরিচিত করেছে দেশটি। কিন্তু নিজ দেশেই নিরাপদ নয় বলে জানিয়েছেন রশিদ খান। এ ছাড়া দেশে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে চলেন বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি কেভিন পিটারসেনের সঙ্গে এক পডকাস্টে এসব কথা জানান এই অলরাউন্ডার।

রশিদ খান বলেন, নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করি। ভুল সময়ে ভুল জায়গায় পড়তে কেউ চায় না। আফগানিস্তানে এটা এক প্রকার স্বাভাবিক বিষয়, অনেকেই এভাবে চলাফেরা করেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী প্রত্যাহার করার পর আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসে। এরপর থেকে তালেবান সরকারের সমালোচনা ও বিশেষ করে নারী শিক্ষার অধিকার নিয়ে প্রতিবাদের কারণে রশিদ খান লক্ষ্যবস্তু হয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি নিয়মিত তালেবানের নীতি নিয়ে বক্তব্য রাখেন।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলা অনেকটা অসম্ভব হয়ে উঠেছিল। রশিদ বলেন, আমি বাইরে বের হতে পারতাম না এবং ক্রিকেট খেলার অনুমতিও ছিল না। আফগানিস্তানের হয়ে খেলা আমার জীবনের অন্যতম বড় স্বপ্ন।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission