বিপিএল ২০২৬

ফলাফল নয় পারফরম্যান্সে মনোযোগ দিতে চান অঙ্কন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০৫:৪৭ পিএম


ফলাফল নয় পারফরম্যান্সে মনোযোগ দিতে চান অঙ্কন
মাহিদুল ইসলাম অঙ্কন। ছবি: সংগৃহীত

বিপিএলের ১২তম আসর দিয়ে অভিষেক করতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের প্রথম আসরকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে দেশ ট্রাভেলসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। তবে টুর্নামেন্টের শুরুতে ফলাফল নিয়ে বেশি চিন্তা করতে চান না নোয়াখালীর তরুণ ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি।

অঙ্কন বলেন, আমার কাছে মনে হয় যে সব দল অনেক ভারসাম্যপূর্ণ। সবাই অনেক সময় পেয়েছে দল করার জন্য বা তারা ওই পরিকল্পনা করেই দল করছে। কে কেমনভাবে চাপ সামলাতে করতে পারে, কে কেমনভাবে ম্যাচ জিততে পারে বেশি, ওটা বেশি গুরুত্বপূর্ণ। আর ফলাফল নিয়ে অতটা চিন্তা না, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে। কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
আরও পড়ুন

নোয়াখালী এক্সপ্রেসের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে উচ্ছ্বসিত অঙ্কন, আমার কাছে মনে হয় যে তারা (নোয়াখালী) প্রথমবার হিসেবে খুবই ভালো করছে। এ পর্যন্ত দলের পরিবেশ হতে শুরু করে সবকিছুই অনেক গোছানো। 

‘আশা করি যে তারাও অনেক বছর চালিয়ে যেতে পারবে। নোয়াখালীর অনেক ভালো ভক্ত-সমর্থকও আছে। আশা করি তারা অনেক ভালো করবে বিপিএলে।.

বিজ্ঞাপন

দলের লক্ষ্য নিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, আসলে সবারই লক্ষ্য থাকে যে চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা প্রথম থেকে দল হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারছি, কতটা সবাই পারফরম্যান্স করতে পারছে—সেটাই গুরুত্বপূর্ণ বড় নাম নিয়ে চিন্তা করার চেয়ে। প্রত্যেকটা ম্যাচ ভালো খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission