শুরুতেই বিতর্কে নোয়াখালী, ক্ষোভে ঢাকায় ফিরছেন সুজন-তালহা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০৪:১৭ পিএম


শুরুতেই বিতর্কে নোয়াখালী, ক্ষোভে ঢাকায় ফিরছেন সুজন-তালহা
শুরুতেই বিতর্কে নোয়াখালী, ক্ষোভে ঢাকায় ফিরছেন সুজন-তালহা। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিপিএলে দল পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তবে মাঠে নামার আগেই বিতর্কে জড়িয়েছেন দেশ ট্রাভেলসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। সিলেটে নানা অব্যবস্থাপনার জন্য ক্ষোভ জানিয়ে দলীয় অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে অনুশীলনের মাঝেই সিএনজিতে করে মাঠ ত্যাগ করেন। সুজন নোয়াখালীর প্রধান কোচ এবং তালহা বোলিং কোচ। 

পরবর্তীতে হোটেল থেকে ব্যাগ গুছিয়ে তারা ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিমানের টিকিটও কেটে ফেলেছেন তালহা জুবায়ের। একটি গণমধ্যামকে বিষয়টি নিশ্চিত করেছেন তালহা।

বিজ্ঞাপন

তালহা জানিয়েছেন, কোনো কিছুই আসলে আমাদের অধীনে নেই, আমরা কোচ হওয়া সত্ত্বেও কিছু জানি না। সুজন ভাইও কিছু জানে না, আমাদের কাছে কোনো কিছুর দায়িত্ব (বুঝিয়ে) দেয়নি। অনুশীলনের কিছু নেই, বল বা স্ট্যাম্প যেটা বলেন মানে রাবারের যে স্ট্যাম্প একটাও নেই। আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করি, কিন্তু এই বিপিএলে দুইদিন ধরে কাজ করতে পারছি না।

আরও পড়ুন

নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছ থেকে সময়মতো প্রয়োজনীয় সামগ্রী না পাওয়ার অভিযোগ নোয়াখালীর এই কোচের। তিনি বলেন,  যখন ঢাকায় ছিলাম তখন আমাদের প্র্যাকটিস থাকত ১১টায়, আর বল নিয়ে আসতো ১টার সময় দুই ঘণ্টা পরে। ক্রিকেটারদের কাছ থেকে বল নিয়ে আমরা অনুশীলন করেছি ঢাকায়। এখানে আমাদের কাছে বল বুঝিয়ে দেবে না, মনে হয় আমরা চুরি করব। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকে আমরা অনুশীলনে এসেছি, কালকে আমাদের প্রথম ম্যাচ। আজকে বল নিয়ে এসেছে মাত্র তিনটা আর কোন কিছু (প্রয়োজনীয় সরঞ্জাম) নাই, মানে কোনো কিছুই নাই।

ফলে সিলেট ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুজন-তালহা। নোয়াখালীর বোলিং কোচ বলেন, সবকিছু ওদের (ফ্র্যাঞ্চাইজি) লোকজন করতেছে, তাহলে আমরা কাজটা করব কীভাবে। আমরা চলে যাচ্ছি, এভাবে আসলে কাজ করার কোনো মানে হয় না। 

‘নিজের সম্মানহানি করে কাজ করতে পারব না, আমরা ফ্লাইটের টিকিটও করে ফেলেছি। ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমিও করব না, সুজন ভাইও করবে না। আর আমরা এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি, ডে-এলাউন্স যেটা সেটাও পাইনি। মূল কথা আমাদের হাতে কোনো টাকা-পয়সা আসেনি।’

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে। বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে লড়বে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে। 

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission