সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০৬:৫৯ পিএম


সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বলছে বিসিবি
সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বলছে বিসিবি। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দেশে ফিরতে পারছেন না তিনি। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগে সময় দিচ্ছেন এই অলরাউন্ডার। সম্প্রতি দেশের হয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাকিবের জাতীয় দলের হয়ে খেলা নিয়ে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি বলেন, সাকিব আল হাসানের ফিটনেস এবং বর্তমান ফর্মের কথা বিবেচনা করলে আমার মনে হয় তিনি আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবেন। তবে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কি না, সেটি সম্পূর্ণ নির্বাচক কমিটির বিষয়। নির্বাচক কমিটি যখন যাকে প্রয়োজন মনে করবে, তাকেই দলে নেবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

‘বর্তমান পরিস্থিতিতে তিনি নির্বাচনের জন্য লভ্য নন বা দেশে নেই। তবে ভবিষ্যতে যদি তিনি ফিরে আসেন... তার ফিটনেস ও ফর্ম ঠিক থাকে, তবে তিনি অনেক বছর খেলতে পারবেন এবং আমরাও হয়ত তার খেলা দেখতে আগ্রহী।’

আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সাকিব। তার রাজনৈতিক অবস্থান অনেকটাই প্রভাব ফেলেছে তার ক্রিকেট ক্যারিয়ারে। তবে আমজাদ মনে করেন, ক্রিকেট রাজনীতির বাইরে থাকবে সবসময়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ক্রিকেট দল-মত নির্বিশেষে সবার খেলা। বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে পৌঁছেছে কারণ এটি রাজনৈতিক পরিচয়হীন এবং নিরপেক্ষ। আমি বিশ্বাস করি সবাই ক্রিকেটের উন্নতির জন্য অবদান রাখবেন। আমরা আল্লাহর ইচ্ছায় এখানে এসেছি এবং তিনি চাইলে ভবিষ্যতেও থাকব।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission