
ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন ভিনিসিয়ুস জুনিয়র। গত ৪ অক্টোবরের পর থেকে টানা ১৪ ম্যাচে কোনো গোল নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।তবে বড়দিনে প্রেমিকা ভার্জিনিয়া ফনচেস্কার সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন ভিনিসিয়ুস।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হলো খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটি প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে উপভোগ করছেন ভিনি।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে ভার্জিনিয়ার সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। একই ছবি পোস্ট করেছেন ভার্জিনিয়াও। ক্যাপশনে তিনি লিখেছেন, শুভ বড়দিন! যিশু আমাদের হৃদয়ে পুনর্জন্ম লাভ করুন এবং সর্বদা আমাদের জীবনে উপস্থিত থাকুন।
এর আগের রাতে পরিবার নিয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভার্জিনিয়া। সেই সেখানেও উপস্থিত ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, যেখানে ভার্জিনিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন ভিনি।

এর আগে মৌসুমের প্রথম এল ক্লাসিকো পর ভার্জিনিয়াকে নিয়ে মোনাকোর এক হোটেলে সময় কাটিয়েছিলেন ভিনিসিয়ুস। সে সময়কার বেশ কিছু ছবি প্রকাশ করেছে ছিলেন তিনি। ভিনিসিয়ুসের চেয়ে এক বছরের বড় ফনচেস্কার বয়স ২৫ বছর।

১৯৯৯ সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেন ভার্জিনিয়া ফনচেস্কা। তার মা ব্রাজিলিয়ান ও বাবা পর্তুগিজ। তার ক্যারিয়ার শুরু হয়েছিল লাইফস্টাইল এবং বিউটি ভিডিও দিয়ে। তারপর প্রসাধনী ব্যবসা এবং কন্টেন্ট তৈরিতেও মনোযোগী হন।

বর্তমানে ব্রাজিলের সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীদের মধ্যে একজন তিনি। যার ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি ফলোয়ার রয়েছে।

ভিনি সঙ্গে সম্পর্ক শুরু করলেও, ২০২১ সালে গায়ক জে ফেলিপের সাথে বিয়ে করেন, তাদের তিনটি সন্তান রয়েছে। এরপর ২০২৫ সালে বিবাহবিচ্ছেদ করেন ফনচেস্কা। এখন ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্ক কতদূর এগিয়ে নিতে পারেন এই মডেল সেটাই দেখার বিষয়টি।
আরটিভি/এসআর




