
অনেক স্বপ্ন নিয়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন ব্রাজিলিয়ান তরুণ সেনসেশন এন্ড্রিক। কিন্তু তারকার ভিড়ে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তাই বাধ্য হয়ে এবার লোনে ফরাসি ক্লাব অলিম্পিক লিওনের কাছে বিক্রি করেছে এন্ড্রিক। নতুন দলে যোগ দেওয়ার পর বড়দিনের ছুটিতে রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হলো খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটি স্ত্রী গ্যাব্রিয়েলির সঙ্গে উপভোগ করছেন এন্ড্রিক।
বড়দিনে একটি বরফের রাজ্যে স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন এন্ড্রিক। ইনস্টগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এন্ড্রিক ও তার স্ত্রী। তাদের সঙ্গে দুই পোষা কুকুরকেও দেখা গেছে।

উল্লেখ্য, এন্ড্রিকের স্ত্রী পেশায় পুষ্টিবিদ ও মডেল মিরান্ডা সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। তাকে বেশ কয়েকটি প্রখ্যাত পোশাক ও জুয়েলারি ব্র্যান্ডের মডেলিং করতে দেখা গেছে। গত বছরের মার্চে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। ম্যাচ শেষে গ্যালারিতে গিয়ে এক তরুণীকে চুমু খেয়েছিলেন এন্ড্রিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে চুমুর ছবি ভাইরাল হওয়ার পর জানা যায়, তার নাম গ্যাব্রিয়েলি মিরান্ডা। এরপর থেকে দুজন নেটিজেনদের আলোচনায় ছিলেন। এরপর চলতি বছরের শুরুতে বিয়ে করেন তারা।
আরটিভি/এসআর




