বিপিএল ২০২৬

এক নজরে বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০৯:০৭ পিএম


এক নজরে বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
বিপিএল ২০২৬। ছবি: সংগৃহীত

শেষ হচ্ছে অপেক্ষা, নানা নাটকীয়তার পর মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিবার ঢাকা পর্ব দিয়ে শুরু হলেও এবার সিলেট পর্ব দিয়ে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ ডিসেম্বর) উদ্বোধনী দিনে দুপুর ৩টায় মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের আরেক ম্যাচে মাঠে নামবে স্বাগতিক চট্টগ্রাম রয়েলস ও নোয়াখালী এক্সপ্রেস।

আরও পড়ুন

সিলেট পর্বে ২ জানুয়ারি পর্যন্ত হবে ১২টি ম্যাচ। এরপর দুদিনের বিরতি দিয়ে ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় পর্ব। বন্দরনগরীতেও হবে ১২টি ম্যাচ। এবারের আসরে সবচেয়ে কম ম্যাচ হবে ঢাকায়। প্লে-অফ ও ফাইনালসহ এখানে হবে ১১টি ম্যাচ।
 
চট্টগ্রাম পর্ব শেষে ১৩ ও ১৪ জানুয়ারি বিরতি কাটিয়ে ঢাকায় জমে উঠবে বিপিএলের উন্মাদনা। ২৩ জানুয়ারি আসরের ফাইনালের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। ফাইনালের পাশাপাশি এবার প্লে-অফের জন্যেও রাখা হয়েছে রিজার্ভ ডে।

বিজ্ঞাপন

আসুন এক নজরে বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি

ম্যাচ ডে তারিখ সময় ম্যাচ ভেন্যু
১ম ম্যাচ ২৬ ডিসেম্বর ২০২৫ বেলা ৩টা সিলেট টাইটানস vs রাজশাহী ওয়ারিয়র্স সিলেট
১ম ম্যাচ ২৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৭টা ৪৫ নোয়াখালী এক্সপ্রেস vs চট্টগ্রাম রয়্যালস সিলেট
২য় ম্যাচ ২৭ ডিসেম্বর ২০২৫ বেলা ১টা ঢাকা ক্যাপিটালস vs রাজশাহী ওয়ারিয়র্স সিলেট
২য় ম্যাচ ২৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা সিলেট টাইটানস vs নোয়াখালী এক্সপ্রেস সিলেট
৩য় ম্যাচ ২৯ ডিসেম্বর ২০২৫ বেলা ১টা রংপুর রাইডার্স vs চট্টগ্রাম রয়্যালস সিলেট
৩য় ম্যাচ ২৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা রাজশাহী ওয়ারিয়র্স vs নোয়াখালী এক্সপ্রেস সিলেট
৪র্থ ম্যাচ ৩০ ডিসেম্বর ২০২৫ বেলা ১টা সিলেট টাইটানস vs চট্টগ্রাম রয়্যালস সিলেট
৪র্থ ম্যাচ ৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা ঢাকা ক্যাপিটালস vs রংপুর রাইডার্স সিলেট
৫ম ম্যাচ ১ জানুয়ারি ২০২৬ বেলা ১টা সিলেট টাইটানস vs ঢাকা ক্যাপিটালস সিলেট
৫ম ম্যাচ ১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা রংপুর রাইডার্স vs রাজশাহী ওয়ারিয়র্স সিলেট
৬ষ্ঠ ম্যাচ ২ জানুয়ারি ২০২৬ বেলা ২টা ঢাকা ক্যাপিটালস vs চট্টগ্রাম রয়্যালস সিলেট
৬ষ্ঠ ম্যাচ ২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা সিলেট টাইটানস vs রংপুর রাইডার্স সিলেট
৭ম ম্যাচ ৫ জানুয়ারি ২০২৬ বেলা ১টা রংপুর রাইডার্স vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম
৭ম ম্যাচ ৫ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম রয়্যালস vs রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম
৮ম ম্যাচ ৬ জানুয়ারি ২০২৬ বেলা ১টা নোয়াখালী এক্সপ্রেস vs সিলেট টাইটানস চট্টগ্রাম
৮ম ম্যাচ ৬ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম রয়্যালস vs রংপুর রাইডার্স চট্টগ্রাম
৯ম ম্যাচ ৮ জানুয়ারি ২০২৬ বেলা ১টা সিলেট টাইটানস vs রংপুর রাইডার্স চট্টগ্রাম
৯ম ম্যাচ ৮ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা রাজশাহী ওয়ারিয়র্স vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম
১০ম ম্যাচ ৯ জানুয়ারি ২০২৬ বেলা ২টা চট্টগ্রাম রয়্যালস vs নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম
১০ম ম্যাচ ৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা রাজশাহী ওয়ারিয়র্স vs সিলেট টাইটানস চট্টগ্রাম
১১তম ম্যাচ ১১ জানুয়ারি ২০২৬ বেলা ১টা রংপুর রাইডার্স vs নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম
১১তম ম্যাচ ১১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম রয়্যালস vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম
১২তম ম্যাচ ১২ জানুয়ারি ২০২৬ বেলা ১টা রাজশাহী ওয়ারিয়র্স vs রংপুর রাইডার্স চট্টগ্রাম
১২তম ম্যাচ ১২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা নোয়াখালী এক্সপ্রেস vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম
১৩তম ম্যাচ ১৫ জানুয়ারি ২০২৬ বেলা ১টা ঢাকা ক্যাপিটালস vs নোয়াখালী এক্সপ্রেস ঢাকা
১৩তম ম্যাচ ১৫ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম রয়্যালস vs সিলেট টাইটানস ঢাকা
১৪তম ম্যাচ ১৬ জানুয়ারি ২০২৬ বেলা ২টা নোয়াখালী এক্সপ্রেস vs রাজশাহী ওয়ারিয়র্স ঢাকা
১৪তম ম্যাচ ১৬ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা ঢাকা ক্যাপিটালস vs সিলেট টাইটানস ঢাকা
১৫তম ম্যাচ ১৭ জানুয়ারি ২০২৬ বেলা ১টা রাজশাহী ওয়ারিয়র্স vs চট্টগ্রাম রয়্যালস ঢাকা
১৫তম ম্যাচ ১৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা নোয়াখালী এক্সপ্রেস vs রংপুর রাইডার্স ঢাকা
১৬তম ম্যাচ (প্লে-অফ) ১৯ জানুয়ারি ২০২৬ বেলা ১টা এলিমিনেটর ঢাকা
১৬তম ম্যাচ (প্লে-অফ) ১৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা প্রথম কোয়ালিফায়ার ঢাকা
১৭তম ম্যাচ (প্লে-অফ) ২১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা দ্বিতীয় কোয়ালিফায়ার ঢাকা
১৮তম ম্যাচ ২৩ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা ফাইনাল ঢাকা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission