
রাজশাহী ও সিলেটের লড়াই দিয়ে আজ শুক্রবার পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের ১২তম আসরে। তবে রংপুর রাইডার্স বিপিএল মিশন শুরু করবে ২৯ ডিসেম্বর। তাই ঢাকাতেই নিজেদের হোম গ্রাউন্ডে অনুশীলন করেছে তারা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুশীলন শুরু করে রংপুর। এদিন প্রথমবারের মতো অনুশীলনে দেখা গিয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে।
আজ ঢাকার তাপমাত্র ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র শীতের মধ্যেই অনুশীলনে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ। এবারের বিপিএল দিয়ে প্রথমবারের মতো রংপুরের জার্সিতে দেখা যাবে এই ফিনিশার ব্যাটার। নিলাম থেকে ৩৫ লাখ টাকায় তাকে দলে নিয়েছে রংপুর।
গত দুই আসরে বরিশালকে শিরোপা জিতাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি। এবার তার অভিজ্ঞা কাজে লাগাতে চায় রংপুরও। এখন মাঠে কেমন পারফরম্যান্স করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আগামী ২৭ ডিসেম্বর সিলেটে রওনা দেবে রংপুরের ক্রিকেটাররা। সেখানে একদিন অনুশীলন করার সুযোগ পাবে তারা। ২৯ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়েলসের বিপক্ষে মাঠে নামবে রংপুর।
আরটিভি/এসআর




