ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে কড়া হুশিয়ারি বিজেপি নেতার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বিজেপি নেতা সংগীত সোম সাম্প্রতিক আইপিএল মেগা নিলামে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলানোর কারণে বলিউড বাদশাহ শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন।

সংগীত সোমের অভিযোগ, শাহরুখ খান ভারতের অর্থ ব্যবহার করে দেশের স্বার্থবিরোধী কাজ করছেন। তিনি বলেন, আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। কখনো পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা যায়, আবার কখনো মোস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে। এই দেশে এসব আর বরদাশত করা হবে না। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই।

তিনি আরও বলেন, মোস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না এটি তার প্রতিজ্ঞা।

এমন সরাসরি দেশদ্রোহী আখ্যা দিয়ে সংঘাতমূলক মন্তব্য করার ফলে বলিউড বাদশাহ ও তার সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর আগেও শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু এবার বিজেপি নেতার এই কড়া মন্তব্য বিষয়টিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

আরও পড়ুন

সংগীত সোমের দাবি, শাহরুখ খানের মতো গাদ্দারদের এ বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এ অবস্থানে পৌঁছেছেন।

এই ঘটনার পর থেকে সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরও পড়ুন
শুভ জন্মদিন মোস্তাফিজুর রহমান
নারী পুলিশকে চড় মেরে পাল্টা থাপ্পড় খেলেন বিজেপি নেতার মেয়ে
সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ
সবাইকে টপকে শীর্ষে শাহরুখ, পিছিয়ে গেলেন বিরাট কোহলি