ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

২০২৬ সালে তিন মাইলফলকের সামনে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
ছবি: সংগৃহীত

বিরাট কোহলির ক্যারিয়ারে ২০২৫ সাল ছিল স্মরণীয়। ভারতের সাবেক অধিনায়ক হিসেবে আইপিএলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার শিরোপা জিতেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ইতিহাসের প্রথম ট্রফি এনে দেওয়ার পাশাপাশি জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন কোহলি। বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি শতক করে নিজের ধারাবাহিকতার প্রমাণ দেন এই তারকা ব্যাটার।

সব মিলিয়ে ২০২৬ সাল কোহলির জন্য আরও বিশেষ হয়ে উঠতে পারে। নতুন বছরে তিনটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

আইপিএলে ৯ হাজার রানের ঐতিহাসিক দ্বারপ্রান্তে
আইপিএলের আগামী আসরে মাত্র ৩৩৯ রান করলেই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। বর্তমানে ২৫৯ ইনিংসে তার সংগ্রহ ৮,৬৬১ রান। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার রান ৭,০৪৬ (২৬৭ ইনিংস)। উল্লেখযোগ্য বিষয় হলো, কোহলি তার পুরো আইপিএল ক্যারিয়ারেই একটি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন এবং গত তিন মৌসুমে প্রতিটিতেই ৬০০-এর বেশি রান করেছেন।

ওয়ানডেতে ১৫ হাজার রান করা দ্বিতীয় ব্যাটার হওয়ার সুযোগ
শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রান করার হাতছানি কোহলির সামনে। বর্তমানে ২৯৬ ইনিংসে তার রান ১৪,৫৫৭। এই মাইলফলকে পৌঁছাতে প্রয়োজন মাত্র ৪৪৩ রান। টেন্ডুলকার ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান নিয়ে এখনো ওয়ানডেতে একমাত্র ১৫ হাজারের বেশি রান করা ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার অপেক্ষা
২০২৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বছরের প্রথম ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে কোহলির। ৬২৩ ইনিংসে তার মোট রান ২৭,৯৭৫। মাত্র ৪২ রান করলেই তিনি কুমার সাঙ্গাকারার ২৮,০১৬ রানের রেকর্ড ছাড়িয়ে যাবেন।

আরও পড়ুন

সব মিলিয়ে, ২০২৬ সাল বিরাট কোহলির ক্যারিয়ারে নতুন ইতিহাস লেখার বছর হয়ে উঠতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড
আইপিএলের মূল্য ছাড়াল রেকর্ড ২০ বিলিয়ন ডলার, সবচেয়ে দামি দল কোনটি?
ফাইনাল হারের পর গুজরাট টাইটানসের টিম বাসে আগুন