ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি, নতুন দায়িত্ব পেলেন ধোনি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছরের বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ক্রিকেটার হিসেবে বিদায় নিলেও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না তার। আইপিএলের ২০২৭ মৌসুম থেকে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন ৪৫ বছর বয়সী এই কিংবদন্তি ক্রিকেটার। খবর ক্রিকইনফোর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইপিএলের আসন্ন নিলামকে সামনে রেখে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা প্রকাশের শেষ সময়ের মাত্র তিন ঘণ্টা আগে ধোনির নতুন দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় চেন্নাই সুপার কিংস। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএলের নিলাম।

ধোনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে সিএসকের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি, একসঙ্গে বেড়ে উঠেছি। এই যাত্রায় এসেছে সাফল্য, ব্যর্থতা এবং নানা অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটি কারণ রয়েছে। আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে কখনো প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের দীর্ঘ পথচলাকে সম্ভব করেছে।’

২০০৮ সালে ধোনিকে সিএসকেতে নেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ উল্লেখ করে শ্রীনিবাসন বলেন, ‘২০০৮ সালে আমিই জোর দিয়েছিলাম, ধোনিকে যেন সিএসকের অংশ করা হয়। শেষ পর্যন্ত সেটিই আমার নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। শুধু ফ্র্যাঞ্চাইজির হয়ে তার অর্জনের জন্য নয়, বরং মানুষ হিসেবে তিনি যেমন, সে কারণেও। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। এই দলই সব সময় তার ঘর।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। তার নেতৃত্বে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপাও রয়েছে দলটির ঝুলিতে।

তবে ২০১৬ ও ২০১৭ সালে নিষেধাজ্ঞার কারণে আইপিএলে অংশ নিতে পারেনি চেন্নাই। ওই দুই মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন ধোনি।

দীর্ঘ ১৯ মৌসুমের আইপিএল ক্যারিয়ারে ধোনির ব্যাট থেকে এসেছে ৫ হাজার ৪৩৯ রান। ৩৮.৩০ গড়ের পাশাপাশি তার স্ট্রাইক রেট ১৩৭.৪৫। ক্রিকেটার হিসেবে আইপিএল অধ্যায়ের সমাপ্তি ঘটলেও এবার চেন্নাইয়ের ড্রেসিংরুমে নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) টিভিতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ৩য় দিন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ২টা, টি স্পোর্টস রাওয়ালপিন্ডি টেস্ট, ১ম দিন শ্রীলঙ্কা-পাকিস্তান সকাল ১০-৩০ মিনিট, টি স্পোর্টস ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত-পাকিস্তান রাত ৮টা, টি স্পোর্টস নেশনস লিগ ওয়েলস-পর্তুগাল রাত ১-৪৫ মিনিট, সনি টেন-৪ আরটিভি/এসআর
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
শুরুটা ছিল ভয়াবহ। দলীয় ২২ রানেই নেই ৩ উইকেট। কাগিসো রাবাদার গতির ঝড়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ব্যতিক্রমী এক উদ্‌যাপনে মাতলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। নিজের ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি উৎসর্গ করলেন তিন বছর বয়সী মেয়ে আনায়রা দাসকে।
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা
দিনের শুরুটা ছিল দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে। মাত্র ২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ১২১ রানে পঞ্চম উইকেটও হারায়। তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে।
হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ
আরও পড়ুন
আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
নারী আইপিএলের নিলামে এবারও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার