ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত

বিপিএল ২০২৬-এর ১২তম আসরের দশম ম্যাচে রংপুর রাইডার্স টস জিতে সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান টস জিতে এই সিদ্ধান্ত নেন।

ম্যাচের আগে রংপুর একাদশে পেসার নাহিদ রানার পরিবর্তে মাঠে নামছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। আর সিলেট টাইটান্স একাদশেও একটি পরিবর্তন এসেছে, যেখানে জাকির হাসানের জায়গায় খেলবেন ইবাদত হোসেন।

রংপুর রাইডার্স গত ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিরুদ্ধে সুপার ওভারে হারের পর এবার সিলেট টাইটান্সের বিপক্ষে জয় তুলে নিয়ে ভালো শুরু করার চেষ্টা করবে। সিলেট টাইটান্সও নিজেদের শক্তিশালী করতে মাঠে ঝাঁপিয়ে পড়বে।

রংপুর রাইডার্স একাদশ: ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফাহিম আশরাফ, কাইল মায়ার্স, আলিস ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আরও পড়ুন

সিলেট টাইটান্স একাদশ : সাইম আইয়ুব, রনি তালুকদার, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মোহাম্মদ আমির, ইবাদত হোসেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
শেষ বলে ছক্কা মেরে সিলেটকে সেমিফাইনালে তুললেন ওকস
সিলেটের কাছে অল্প রানে আটকে গেল রংপুর
টিকে থাকার লড়াইয়ে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট
বিপিএল ফাইনালের সময় এগিয়ে আনল বিসিবি