ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঐতিহ্যবাহী ক্লাবের মালিক হতে চান রামোস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: সংগৃহীত

লা লিগার ঐতিহ্যবাহী ক্লাব সেভিয়ার মালিকানা বদলের বিষয়টি বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে আলোচনা হলেও হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন স্প্যানিশ কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোস। জানা গেছে, রামোস সরাসরি ক্লাবের মালিকানা নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামতে চলেছেন।

রামোস শৈশবে সেভিয়ার একাডেমিতে বড় হয়েছেন। যদিও এক সময় তার ও সমর্থকদের মধ্যে কিছু তিক্ততা ছিল, দ্বিতীয় দফায় সেভিয়ায় খেলার সময় এই সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়। ক্লাবের প্রতি তার সেই আবেগ ও টান থেকেই এবার তিনি পুরো মালিকানার দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখছেন বলে জানা গেছে।

সেভিয়ার মালিকানা নিয়ে দীর্ঘদিন আমেরিকান কনসর্টিয়ামের সঙ্গে আলোচনা চলছিল। সেই সময়ে কিংবদন্তি স্পোর্টিং ডিরেক্টর মনচিকে ক্লাব পরিচালনায় ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল। কিন্তু আর্থিক ও কাঠামোগত জটিলতার কারণে প্রস্তাবের মূল্য কমে যাওয়ায় আলোচনা ভেঙে পড়ে।

এরপর নতুন মোড় আসে। প্রথমে শোনা গিয়েছিল রামোস ‘মাইনর ইনভেস্টর’ হিসেবে যুক্ত হতে আগ্রহী। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমের দাবি অনুযায়ী, তিনি এখন একটি বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন এবং শেয়ারহোল্ডারদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছেন। তাদের প্রস্তাবই এখন পর্যন্ত সবচেয়ে বড় বলে খবর।

৩৯ বছর বয়সী রামোস বর্তমানে ফ্রি এজেন্ট। ডিসেম্বরের পর তিনি কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হননি এবং ইউরোপে ফিরতে চান বলেও আগেই জানিয়েছেন। তবে যদি সেভিয়ার মালিকানা তার হাতে যায়, তাহলে কি আবার খেলোয়াড় হিসেবেও তাকে দেখা যাবে? এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত নয়, তবে নতুন মালিকানা ও বোর্ড গঠনের কারণে সম্ভাবনার দ্বার খোলা রয়েছে।

আরও পড়ুন

সেভিয়ায় এই পরিবর্তন ক্লাবের ইতিহাসে একটি বড় মোড় হতে পারে, আর রামোসের জন্য এটি হতে পারে ফুটবল ক্যারিয়ারের পর নতুন পরিচয়ে দাপট দেখানোর সুযোগ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ ডার্বিসহ টিভিতে আজকের খেলা