ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আইপিএলে মুস্তাফিজকে বাদ দেওয়ায় পাশে দাঁড়ালেন ভারতের তারকারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি: সংগৃহীত

আইপিএলে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক সার্বিক পরিস্থিতির আলোকে বিসিসিআই কেকেআরকে তাদের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় চাইলে বিসিসিআই তা অনুমোদন করবে।

এই সিদ্ধান্তের পর মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন ভারতের কয়েকজন বিশিষ্ট ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব। ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল খেলাধুলায় রাজনীতির প্রভাব বৃদ্ধিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন।

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয়, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। এমনকি শাহরুখ খানও নন। ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিসিআইয়ের অধীনেই পড়ে। তাই বিসিসিআই যা চায়, সেটাই কার্যকর হয়।

এদিকে কংগ্রেস সাংসদ শশী থারুরও মুস্তাফিজ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন,বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মুস্তাফিজ একজন ক্রিকেটার। এসব বিষয়ের সঙ্গে তাকে জড়ানো ঠিক নয়। সে কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণ করেনি কিংবা কোনো ঘৃণ্য কাজকে সমর্থন করেনি। যদি ভারত এভাবে প্রতিবেশী দেশগুলোকে দূরে সরিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে কেউই আর খেলতে আসবে না।

আরও পড়ুন

মুস্তাফিজকে ঘিরে এই সিদ্ধান্ত ও বিতর্ক আন্তর্জাতিক ক্রিকেটে রাজনীতি ও খেলাধুলার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
দায়িত্ব বদলালেও দলের প্রতি ভালোবাসা ও অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন জ্যোতি। নতুন অধিনায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
বছরে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সরকার সহায়তা করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শুধু হ্যান্ডবল নয়, দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে বছরব্যাপী অন্তত তিনটি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে চারটি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। রোববার (১৮ অক্টোবর) পল্টনের এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এ কথা জানান। রোববার থেকে এই স্টেডিয়ামে শুরু হয়েছে চারজাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আছে ভারত, নেপাল ও মালদ্বীপ।  প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া খাতকে পেশাদারিত্বের আদলে গড়ে তুলতে এবং খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা সকল ফেডারেশনকে দিয়ে দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নও শুরু হয়েছে। খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর বিশেষ জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, খেলোয়াড়রা নিয়মিত পারফর্ম না করলে তাদের মূল্যায়ন করা সম্ভব নয়। ইতোমধ্যে ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ডের কার্যকারিতা যাচাই করতে একটি দল কাজ করেছে এবং মূল্যায়ন সম্পন্ন হয়েছে। পারফরম্যান্সের মানদণ্ড অনুযায়ী অনেকেই ভাতা থেকে বাদ পড়ছেন এবং নতুন ক্রীড়াবিদরা অন্তর্ভুক্ত হয়েছেন, যা একটি চলমান প্রক্রিয়া। সরকার ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের প্রতিযোগিতামূলক ময়দানে সক্রিয় দেখতে চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ফেডারেশন বছরজুড়ে তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করবে। আরটিভি/টিআর
বছরে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সরকার সহায়তা করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল
সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। বাংলাদেশে ষষ্ঠবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল
নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। 
নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
আরও পড়ুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড
আইপিএলের মূল্য ছাড়াল রেকর্ড ২০ বিলিয়ন ডলার, সবচেয়ে দামি দল কোনটি?