ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মোস্তাফিজকে পাকিস্তানিদের সঙ্গে তুলনা করে বিস্ফোরক মন্তব্য আকাশ চোপড়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম
মোস্তাফিজকে পাকিস্তানিদের সঙ্গে তুলনা করে বিস্ফোরক মন্তব্য আকাশ চোপড়ার। ছবি: সংগৃহীত

রাজনৈতিক কারণে আসন্ন আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। যা নিয়ে ব্যাট সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে বিসিসিআইয়ের এই সিদ্ধানের সঙ্গে সহমত প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। ব্যাখ্যা দিতে গিয়ে মোস্তাফিজকে পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তুলেছেন তিনি।

মূলত, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছে কালকাতা। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক কিছু ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার খবর সামনে এসেছে।

এ নিয়ে আকাশ চোপড়া বলেন, যা কিছু হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে বিসিসিআই এমন করেছে। আমার মতে, পুরাই ঠিক করেছে ওরা। কলকাতার কিছুটা সমস্যা হবে, অকশনের আগে এমন ঘোষণা আসলে ভালো হত। আপনি বলতে পারেন ফিজের কি দোষ? সে তো কিছু করেনি।

আরও পড়ুন

এরপরই উদাহরণ হিসেবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে তুলে করেন আকাশ। তার ভাষ্য, এটা তো আপনি সব পাকিস্তানি ক্রিকেটারকে নিয়েও বলতে পারেন। ক্রিকেটারদের তো কিছুই করার নেই। তবে দেশ যখন ভুল কিছু করে, তখন মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। কোল্যাটারাল ড্যামেজ এটাকেই বলে। আমি সিদ্ধান্তের সঙ্গে একমত। এভাবেই আপনাকে আপনার শক্তি প্রদর্শন করতে হবে।

আবুধাবিতে হওয়া মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা। ওই নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শেষ পর্যন্ত তাকে পায় কলকাতা। মোস্তাফিজকে দলে নেয়ার পর থেকেই কেকেআর ও দলের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।

আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই বাঁহাতি পেসারের।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
পাকিস্তানের কাছে ভারতের ‘হাঁড়ির খবর’ ফাঁস, ধরা আরও এক সেনা