ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় যা বললেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: সংগৃহীত

বিপিএলের আজকে কোনো ম্যাচ ছিলো না। সাধারণত কোনো ম্যাচ না থাকলে ক্রিকেটাররা দিনটি ফুরফুরে মেজাজে সময় কাটাতে চান। কিন্তু বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের জন্য দিনটি ছিল হতাশাজনক। দীর্ঘদিনের আইপিএল খেলোয়াড় মোস্তাফিজকে রাজনৈতিক টানাপোড়নের কারণে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে বাধ্য হলো।

১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজের জন্য বড় লড়াই হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নেয় কেকেআর। কিন্তু ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপ ও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে অভিযোগ তুলে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ছাড়ার নির্দেশ দেয়।

এই সংবাদ প্রকাশের পর মোস্তাফিজ বলেন, ছেড়ে দিলে কী আর করার। মৃদুভাষী মোস্তাফিজ আর বেশি কিছু বলতে চাননি।

ক্রিকেট মাঠে তার পারফরম্যান্স দুর্দান্ত। আইপিএলে ২০১৬ সাল থেকে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। এবার নিলামে এত বেশি দামে কেনা হয়েছিল। সাম্প্রতিক আইপিএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। বিপিএলেও ৩ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। গতকাল সিলেট টাইটানসের বিরুদ্ধে ৪ ওভারে ৩ উইকেট নিয়েছেন মাত্র ২৪ রান দিয়ে।

এই কঠিন সময় মোস্তাফিজের পাশে দাঁড়িয়েছে রংপুর রাইডার্স। তাদের ফেসবুক পোস্টে লেখা ছিল, সুযোগ কেড়ে নেওয়া যায়, তবে সম্মান মাঠেই অর্জন করতে হয়।

আরও পড়ুন

মোস্তাফিজের এই পরিস্থিতি শুধু তার জন্য নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটি দুঃখজনক ঘটনা। তিনি এখনো অনেক ক্রিকেটপ্রেমীর মন জয় করে রেখেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
শুভ জন্মদিন মোস্তাফিজুর রহমান
সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ
ওয়ানডেতে বড় লাফ নাহিদ রানার, মোস্তাফিজের পতন
যে কারণে পিএসএলে আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের