ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান ও বাংলাদেশ আলাদা, ভারতের ভিন্ন নীতি হওয়া উচিত ছিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি: সংগৃহীত

বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) টিম থেকে বাদ পড়েছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ভারতের এই সিদ্ধান্তকে প্রাক্তন বিসিসিআই কর্মকর্তা তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন, বাংলাদেশ পাকিস্তান নয়, তাদের সঙ্গে ভিন্ন আচরণ করা উচিত।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তা আইএএনএস-কে জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইভেন্ট সামনে আসছে, তখন এমন সিদ্ধান্ত সময়োপযোগী নয় এবং অযৌক্তিক। তিনি বলেন, বাংলাদেশ একটি বন্ধুপ্রতীম দেশ, পাকিস্তানের সঙ্গে তাদের তুলনা করা উচিত নয়।

ভারতে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বরাবরই বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি তুলছিল। এর প্রভাবে আজ সকালেই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

কেকেআর আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী অভ্যন্তরীণ পরামর্শ শেষে মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে এবং নতুন ক্রিকেটার নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে বলেন, দেশজুড়ে অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআরকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিকল্প যেকোনো ক্রিকেটার নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মুস্তাফিজের স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে সামাজিক ও রাজনৈতিক দিক থেকে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে ভারতের চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন
সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে: ড. মাছুমা হাবিব