
বিপিএলের হাইভোল্টেজ ম্যাচ মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। এই রংপুরকে হারিয়ে জয়ে ফিরতে চায় ঢাকা ক্যাপিটালস।
রোববার (৪ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক।
এই ম্যাচে একাদশে এক জোড়া পরিবর্তন এনেছে রংপুর। বাদ পড়েছেন ফাহিম আশরাফ ও মৃত্যুঞ্জয় চৌধুরি। তাদের জায়গায় এসেছেন আকিফ জাভেদ ও রকিবুল হাসান। অন্য দিকে তিন জন বিদেশি নিয়ে খেলতে নামছে ঢাকা
রংপুর রাইডার্স একাদশ: লিটন কুমার দাস, দাভিদ মালান, তাওহীদ হৃদয়, কাইল মায়ার্স, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, আকিফ জাভেদ, মোস্তাফিজুর রহমান।
ঢাকা ক্যাপিটালস একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সাইফ হাসান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম হোসেন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, জিয়া উর রহমান।
আরটিভি/এসআর




