ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে কিলিয়ান এমবাপে মাঠের বাইরে থাকায় আক্রমণভাগে পরিবর্তন নিয়ে রিয়াল বেতিসের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ফরাসি তারকার অনুপস্থিতি একেবারেই টের পেতে দেননি গনসালো গার্সিয়া। হ্যাটট্রিক করে দলকে বড় জয়ে নেতৃত্ব দেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সান্তিয়াগো বার্নাব্যুতে গার্সিয়ার নৈপুণ্যে রিয়াল ৫–১ গোলে উড়িয়ে দেয় বেতিসকে। ম্যাচের ২০ মিনিটে গার্সিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এরপর রাউল আসেনসিও রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম গোল করে দলের লিড আরও বাড়ান। একপর্যায়ে কুচো হার্নান্দেজের গোলে ব্যবধান কমালেও ম্যাচে ফেরার সুযোগ তৈরি করতে পারেনি বেতিস। যদিও মাঝেমধ্যে তারা রিয়ালকে কিছুটা চাপে ফেলেছিল।

৮২ মিনিটে ব্যাক হিল থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন গার্সিয়া। একই ম্যাচে ডান পা, বাম পা ও হেড তিন ভিন্ন ভঙ্গিতে গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। যোগ করা সময়ে বদলি হিসেবে নেমে ফ্রান গার্সিয়া পঞ্চম গোল করলে রিয়ালের জয় নিশ্চিত হয়।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। ফলে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল চারে। অন্যদিকে, আগের আট ম্যাচে ছয়টি জয় পেলেও বেতিস লিগ টেবিলের ষষ্ঠ স্থানেই অবস্থান করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’