
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে জাতীয় দলের একটি স্মারক জার্সি উপহার দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)।
বর্তমান পরিচয় সংসদের স্পিকার ও রাজনীতিবিদ হলেও ক্রীড়াঙ্গনে তার আছে বর্ণাঢ্য ক্যারিয়ার। নানা বৈষম্যের মধ্যেও পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান জাতীয় ফুটবল দলে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত হাফিজউদ্দিন আহমদ ছিলেন পাকিস্তান জাতীয় ফুটবল দলের সদস্য।
দীর্ঘ সময় পর সেই দলের সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হয়েছে তার। পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তাকে এই জার্সি তুলে দেন তিনি। জার্সিটিতে হাফিজ উদ্দিনের সাবেক সব সতীর্থের স্বাক্ষর রয়েছে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) একটি প্রতিনিধিদলকে। পাকিস্তান ফুটবল ফেডারেশন গতকাল ফেসবুক পেজে বিষয়টি উপস্থাপন করে।
ফুটবলার হাফিজ উদ্দিন স্বাধীনতার পর ঢাকা মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনিই প্রথম ঢাকার মাঠে ডাবল হ্যাটট্রিক করেন। ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর ফুটবল ফেডারশেনের সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ।
দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাহী কমিটিতেও ছিলেন। ১৯৯৪ সালে আমেরিকা বিশ্বকাপে তিনি ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্যও ছিলেন। বাংলাদেশের সেরা ফুটবল ব্যক্তিত্ব হিসেবে পেয়েছেন ফিফার পদকও।
আরটিভি/এসআর




-1795705333-418146_1795705401.jpg)