ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারতে বাংলাদেশের খেলা নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ এএম
ভারতে বাংলাদেশের খেলা নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ইস্যু দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত থেকে ভেন্যু সরাতে গত রোববার আইসিসির কাছে আবেদনও করে বিসিবি।

এ ইস্যুতে গতকাল মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। ওই বৈঠকের পর কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ ও ক্রিকইনফো জানিয়েছে, বিসিবির আবেদনে সাড়া দেয়নি আইসিসি। বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে বলে জানিয়ে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

অবশ্য ওই বৈঠকের পর পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেছে ক্রিকইনফো। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভার্চুয়াল বৈঠকে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। নয়তো বাংলাদেশের পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। অন্যদিকে বিসিবি ভিন্ন দাবি করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইসিসি থেকে এমন কোনো আল্টিমেটাম বা চূড়ান্ত বার্তা দেওয়া হয়নি।

আরেক সংবাদমাধ্যম ক্রিকবাজ উল্লেখ করেছে, ভারত থেকে ম্যাচ সরানোর জন্য বিসিবির আবেদনে নিরাপত্তা হুমকির বিষয়টি উল্লেখ করা হয়েছিল। কিন্তু বিসিবির দাবির পক্ষে বাস্তব বা কার্যকর কোনো হুমকির তথ্য পায়নি আইসিসি। দুই পক্ষের ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। সেই আলোচনায় বিসিবি প্রতিনিধিদের জানানো হয়েছে, ভারতের ভেতর বাংলাদেশ দলের খেলোয়াড়দের হুমকির কোনো ইঙ্গিত আইসিসির হাতে নেই।

ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই অনলাইন বৈঠকে বিসিবির দাবির সঙ্গে আইসিসির দৃষ্টিভঙ্গি আপাতত মিলছে না। সে কারণে গতকালের বৈঠকের পর বিসিবির ভেন্যু সরানোর আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি। পরবর্তীতে আইসিসি যে তাদের অবস্থান পরিবর্তন করবে, এমন কোনো তাৎক্ষণিক ইঙ্গিতও নেই। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। ১০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দেবে আইসিসি, এমনটাই আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক টুর্নামেন্টে এবার ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের ভেন্যুই ভারতে।

আরও পড়ুন

কিন্তু গত বৃহস্পতিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানান, মোস্তাফিজকে কলকাতার স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। বোর্ডের নির্দেশ মোতাবেক সেদিনই দল থেকে বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার বিষয়টি জানায় কলকাতা।

ওই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয় দেশে। বাংলাদেশে এরই মধ্যে আইপিএল সম্প্রচার বন্ধ করা হয়েছে। বিসিবি দুই দফা বৈঠকের পর ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়। এ প্রসঙ্গে আইসিসির কাছে বিসিবি যে আবেদন করেছিল, সেই আবেদনের প্রেক্ষিতেই গতকাল দুই পক্ষের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
শুভ জন্মদিন মোস্তাফিজুর রহমান
স্কয়ার নিয়ে এলো সুলভ মূল্যে প্রো সেনসিটিভ টুথপেস্ট হোয়াইট প্লাস
মোস্তাফিজ ইস্যুতে ভারতীয় টিভি সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা