ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

অনিশ্চয়তার মাঝেও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল আদৌ ভারতে যাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তবে এসব টানাপোড়েনের মধ্যেও কলকাতায় বাংলাদেশের ম্যাচগুলোর টিকিট বিক্রি থেমে নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। টিকিট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম বুক মাই শো জানিয়েছে, গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট এখনও বিক্রি হচ্ছে।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে লিটন দাসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যু ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে টাইগারদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এরই মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর মোস্তাফিজুর রহমানকে ২০২৬ আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন একাধিক উপদেষ্টা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কঠোর অবস্থান নেয়। তারা ভারতকে ভেন্যু হিসেবে বাদ দিয়ে বিকল্প আয়োজক দেশ চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।

আরও পড়ুন

ওই চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এখন কেবল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা।

এদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চাইলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথায় পয়েন্ট কাটা হতে পারে। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে বিসিবি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের ধারায় ফিরেছে স্পেন। নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে লা রোহা।
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
ক্রিকেটারদের নামাজ আদায়ের সুবিধার্থে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন বিসিবি প্রাঙ্গণে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
নাতনির সঙ্গে ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
বয়স যে কেবলই একটি সংখ্যা, সেটিই যেন নতুন করে প্রমাণ করলেন চিলির ইভোনে ভিলদোসোলা। ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই প্রবীণ ব্যাটার।
নাতনির সঙ্গে ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
নরওয়ে-পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
নরওয়ে-পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইতোফুসার সাক্ষাৎকার / ‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
বাংলাদেশের হয়ে মাঠে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হয়ে খেলেছেন এই উইঙ্গার। লাল-সবুজ জার্সি তে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলায় কথা না বলতে পারলেও ইংরেজী ও ইশারার মাধ্যমের সতীর্থদের থেকে বিভিন্ন পরামর্শ নেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অজানা অনেক কিছু জানিয়েছেন ২২ বছর বয়সী ফুটবলার। প্রশ্ন: গতকাল জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে, নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন? শুকি ইতোফুসা: ছোটবেলা থেকেই জাতীয় দলের জার্সি পরা এবং সেই জার্সিতে মাঠে খেলা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পেরে আমি খুবই আনন্দিত। গতকালের ম্যাচের পারফরম্যান্স নিয়ে বললে, এখনও কিছু জায়গায় আমার উন্নতি করার প্রয়োজন আছে।  আমি আমার ফিটনেস ও কন্ডিশন আরও উন্নত করতে কঠোর পরিশ্রম করতে চাই। পাশাপাশি গোল করা বা অ্যাসিস্ট করার মাধ্যমে দলের জন্য আরও বেশি অবদান রাখতে চাই। প্রশ্ন: ভেবেছিলেন প্রথম ম্যাচেই লাল সবুজ জার্সি পড়ে মাঠে নামা হবে? শুকি ইতোফুসা: আমি আসলে কখনও এভাবে ভাবিনি, যে আমার অভিষেক হয়ে যাবে গতকাল, তবে আমি প্রস্তুত ছিলাম দেশের জন্য লড়তে। লাল-সবুজ জার্সিতে খেলে উচ্ছ্বসিত শুকি, চান গোল করতে প্রশ্ন: আপনার সতীর্থরা জাপানিজ বলতে পারে না, তাদের সঙ্গে কীভাবে কমিউনিকেশন করেন? শুকি ইতোফুসা: আমি জানি যে তারা জাপানিজ বলতে পারে না। তবে আমার সতীর্থরা ইংরেজি বা সহজ কিছু ইশারা-ইঙ্গিত ব্যবহার করে, যতটুকু আমি বুঝতে পারি। এছাড়াও, কিছু সতীর্থ সবসময় আমার খেয়াল রাখে এবং আমার সঙ্গে কথা বলে। তাই এখন আমি মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। সময়টা খুব উপভোগও করছি, কোনও সমস্যা হচ্ছে না। প্রশ্ন: দীর্ঘ সময় পরিবার থেকে দূরে আছেন, তাদের মিস করেন? এবার তো মনে হয় সবচেয়ে বেশি সময় পরিবার থেকে দূরে? শুকি ইতোফুসা: বাংলাদেশের হয়ে খেলা, একজন ফুটবলার হিসেবে আমার স্বপ্ন, আবার এটা আমার পরিবারেরও স্বপ্ন। পরিবার থেকে দূরে থেকে আমি যদি সফল হতে পারি, তাহলে সেটা আমার পরিবার এবং আরও অনেক মানুষের জন্য আনন্দ বয়ে আনে। তাই আমি মনে করি, পরিবার থেকে দূরে থাকাটা কোনও সমস্যা নয়। প্রশ্ন: বাসায় কেউ বাংলায় কথা বলে? শুকি ইতোফুসা: শুধু আমার বাবা বাসায় বাংলায় কথা ভলে। বাসায় বাকী সদস্যরা, মানে আমরা জাপানিজ ভাষাতেই কথা বলি। আরটিভি/এসআর
‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
আরও পড়ুন
‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
পারমাণবিক শক্তির নতুন যাত্রায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি
ক্যাশলেস লেনদেন বাড়াতে বাকৃবিতে ‘মিট দ্য গভর্নর’ 
স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘নন্দিনী ও দুই পাখি’