ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ম্যাচটি খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের। শুধু পিএসভির বিপক্ষেই নয়, আগামী দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ১৯ বছর বয়সী এই ফুটবলারকে।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে গতকাল স্কোয়াড ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। ঘোষিত দলে জায়গা হয়নি এনদ্রিকের। বাঁ পায়ের পেশিতে চোট পাওয়ায় আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। ফলে আগামী কয়েকটি ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ম্যাচের আগে দলের শেষ অনুশীলনেও অংশ নিতে পারেননি এনদ্রিক। এ কারণে তার ছিটকে পড়ার শঙ্কা আগে থেকেই ছিল। একই অনুশীলনে অনুপস্থিত ছিলেন ডাচ ডিফেন্ডার ড্যানজেল ডামফ্রিসও। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

এনদ্রিক ছাড়াও পিএসভির বিপক্ষে পাওয়া যাচ্ছে না রদ্রিগো, ফারলাঁ মেন্দি ও রাউল আসেনসিওকে। চোটের কারণে এখনো ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেননি তারা।

২০২৬-২৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে খুব বেশি খেলার সুযোগ পাননি এনদ্রিক। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আট ম্যাচে মাঠে নেমে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। চোটের কারণে আপাতত থেমে গেল তার নিজেকে প্রমাণের সুযোগ।

এদিকে মাঠের পারফরম্যান্সে ভালো অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ১৩ ম্যাচে ১১ জয় ও দুই হারে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগেও দারুণ ছন্দে রিয়াল। প্রথম চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

বাংলাদেশ সময় আজ রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসভি আইন্দহফেনের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে এনদ্রিকের অনুপস্থিতি নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
চুলের রঙ নিয়ে সমালোচকদের কড়া জবাব নেইমারের, ‘ওরা ফুটবল বোঝে না’
ফুটবলারদের চুলের স্টাইল ও রঙ নিয়ে নতুন কিছু নয়। তবে মাঠের পারফরম্যান্সের সঙ্গে চুলের রঙকে জড়িয়ে সমালোচনা করায় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
চুলের রঙ নিয়ে সমালোচকদের কড়া জবাব নেইমারের, ‘ওরা ফুটবল বোঝে না’
এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
রেকর্ড গড়ার ধারাবাহিকতায় এবার বড় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুম শেষে বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের এই মিডফিল্ডার।
এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
৪-০ গোলে হারের পরও সতীর্থদের পারফরম্যান্সে গর্বিত ব্রুনো
লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন হতাশাজনক ফলাফলের পরও দলের সতীর্থদের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।
৪-০ গোলে হারের পরও সতীর্থদের পারফরম্যান্সে গর্বিত ব্রুনো
লা লিগায় ইতিহাস গড়লেন দিয়েগো সিমিওনে
লা লিগার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। স্প্যানিশ লিগে কোচ হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের কীর্তি এখন আর্জেন্টাইন এই কোচের দখলে।
লা লিগায় ইতিহাস গড়লেন দিয়েগো সিমিওনে
আরও পড়ুন
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়াল মাদ্রিদকে জেতালেন সুপারসাব এসপি
৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক