বিয়ে করলেন পাকিস্তানের তারকা পেসার, পাত্রী কে? 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০৮:২৭ পিএম


বিয়ে করলেন পাকিস্তানের তারকা পেসার, পাত্রী কে? 
ছবি: সংগৃহীত

পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আলী নতুন জীবনের পাড়ি দিয়েছেন। সম্প্রতি একটি জাঁকজমক বিবাহ অনুষ্ঠানে তিনি অ্যাডভোকেট উজমা নাদিরকে বিবাহ করেছেন। অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। বিয়েতে সুপরিচিত ক্রিকেট তারকারাও উপস্থিত ছিলেন, যাদের সঙ্গে মোহাম্মদ আলীর ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

মোহাম্মদ আলী পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার। ডানহাতি এই বোলার ১২টি বিভিন্ন দলের জার্সিতে খেলেছেন এবং তিনটি আন্তর্জাতিক ফরম্যাটেই দেশকে প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালের ডিসেম্বর তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল, যা তার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক।

ঘরোয়া ক্রিকেটে তার যাত্রা শুরু হয় ২০১৮-১৯ কায়েদ-ই-আজম ট্রফিতে জারাই তারাকিয়াতি ব্যাংক লিমিটেডের হয়ে খেলতে শুরু করে। ধারাবাহিক ভাল পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক দলে স্থান পেয়েছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি নিজের দক্ষতা এবং বোলিংয়ে প্রভাবশালী ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন

তাছাড়া, ২০২৫ সালের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন মোহাম্মদ আলী, যা তার দক্ষতার প্রমাণ। মোহাম্মদ আলীর বিয়ে ক্রিকেট এবং সাধারণ ভক্তদের মাঝে উল্লাস ও শুভকামনার ঝড় তুলেছে। নতুন জীবনে তার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission