ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের আগে টিকটকারদের বড় সুখবর দিলো ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে টিকটককে টুর্নামেন্টের প্রথম ‘পছন্দসই ভিডিও প্ল্যাটফর্ম’ হিসেবে ঘোষণা করেছে ফিফা।

৪৮ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তৎপরতা থাকবে। ফিফার ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপে টিকটকের কনটেন্ট ক্রিয়েটররা বিশেষ অ্যাকসেস পাবেন। বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকারীরা টিকটক অ্যাপের ডেডিকেটেড হাবে থাকা মোট ১০৪ ম্যাচের নির্বাচিত অংশ লাইভস্ট্রিম করতে পারবেন।

ফিফা আরও জানিয়েছে, কনটেন্ট ক্রিয়েটরদের একটি বড় অংশ ফিফার আর্কাইভাল ফুটেজ ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি করার সুযোগ পাবে। এর মাধ্যমে বিশ্বকাপকে ঘিরে সৃজনশীল ভিডিও কনটেন্টের পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করছে সংস্থাটি।

এবারের বিশ্বকাপে ভক্তদের জন্য থাকবে বিশেষ অভিজ্ঞতা। ফিফার প্রতিশ্রুতি অনুযায়ী, দর্শকরা মাঠের ভেতরের পাশাপাশি পর্দার আড়ালের এমন অনেক দৃশ্য দেখতে পারবেন, যা আগে কখনো প্রকাশ পায়নি। এছাড়া নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য টিকটক ইন-অ্যাপের মাধ্যমে কাস্টম স্টিকার, ফিল্টার এবং গেমিফিকেশন ফিচার চালু করা হবে।

আরও পড়ুন

উল্লেখ্য, টিকটক বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর একটি। যদিও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, তবুও বৈশ্বিক ক্রীড়া আসরে টিকটকের এই অংশীদারিত্ব ডিজিটাল কনটেন্টের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
আরও পড়ুন
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের