খেলা চলাকালীন সময় হার্ট অ্যাটাকে মাঠে ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ , ০৩:৪৮ পিএম


খেলা চলাকালীন সময় হার্ট অ্যাটাকে মাঠে ক্রিকেটারের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের মিজোরাম ক্রিকেটে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ‘খালিদ মেমোরিয়াল’ দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু হয়েছে মিজোরামের সাবেক ক্রিকেটার কে লালরেমরুয়াতার। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৮ বছর।

বিজ্ঞাপন

লালরেমরুয়াতা ভেঙ্গুয়াই রাইডার ক্রিকেট ক্লাবের হয়ে খেলা চলাকালীন হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিসিসিআই তাদের শোক বার্তায় জানিয়েছে, ‘মিজোরামের ক্রিকেটার কে লালরেমরুয়াতার প্রয়াণে আমরা শোকস্তব্ধ। রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি মিজোরামের প্রতিনিধিত্ব করেছেন। এই কঠিন সময়ে বিসিসিআই তার পরিবারের পাশে রয়েছে।’

বিজ্ঞাপন

মৃত্যুর পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ মিজোরাম (সিএএম) ৮ জানুয়ারি তাদের পূর্বনির্ধারিত সব ম্যাচ স্থগিত ঘোষণা করেছে।

আরও পড়ুন

কে লালরেমরুয়াতা ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মিজোরামের হয়ে ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন। তিনি ক্যারিয়ারে দুটি রঞ্জি ট্রফি এবং সাতটি সৈয়দ মুস্তাক আলি ট্রফি ম্যাচ খেলেছেন। পেশাদার ক্রিকেট থেকে অবসরের পর মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র টুর্নামেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুরো ক্রিকেট মহল গভীর শোকাহত এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission