ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

এবার জয় শাহকে নিয়ে কড়া মন্তব্য করলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক এশিয়ার ক্রিকেট প্রশাসনকে কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, এশিয়ার ক্রিকেট এখন রাজনীতিকদের হাতে ‘জিম্মি’ হয়ে পড়েছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান ক্রিকেট উত্তেজনার পেছনে রাজনৈতিক প্রভাব স্পষ্ট।

আশরাফুল হক বলেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গার ক্রিকেট প্রশাসন এখন রাজনীতির ফাঁদে আটকা পড়েছে। যেসব পরিপক্ক ও খেলা বুঝতে পারা প্রশাসক থাকতেন, যেমন জগমোহন ডালমিয়া, আইএস বিন্দ্রা বা মাধবরাও সিন্ধিয়া, তাদের সময়ে এমন হতো না।

তিনি আইসিসি চেয়ারম্যান জয় শাহসহ ভারত ও বাংলাদেশের শীর্ষ ক্রিকেট প্রশাসকদের সমালোচনা করে বলেন, জয় শাহ তো কখনো ক্রিকেটের ব্যাট ধরেননি। আর আমাদের দেশে ক্রীড়া উপদেষ্টা এমন বিবৃতি দিচ্ছেন যে বাংলাদেশ টুর্নামেন্টে ভারত যাওয়া উচিত নয়। এটা আইপিএল নয়, এটা বিশ্বকাপ, যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না।

মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে আশরাফুল হক বলেন, মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির শঙ্কা কাজ করেছে। এর ফলে বাংলাদেশ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য দেশে আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ করেছে।

তিনি আরও বলেন, রাজনীতিকরা ভোটের জন্য ধর্মীয় আবেগকে ব্যবহার করে বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরকে বিপদে ফেলছেন। পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন চলছে, তাই তারা এই রাজনৈতিক কার্ড খেলছেন।

আরও পড়ুন

আশরাফুল হকের মতে, শ্রীলঙ্কায় ম্যাচগুলো সরিয়ে নেওয়া একটি গ্রহণযোগ্য সমাধান হবে। যদিও এতে আর্থিক ক্ষতি হবে, তবুও জাতীয় মর্যাদা সবসময়ই অর্থের চেয়ে বড়। তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্বও স্মরণ করিয়ে দেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক ভাইয়ের মতো, পাকিস্তানের মতো নয়। বিসিসিআই আমাদের টেস্ট স্ট্যাটাস পেতে অনেক সাহায্য করেছে।

শেষে আশরাফুল হক বলেন, যদি শ্রীলঙ্কায় ম্যাচ সরানো না যায়, তাহলে বাংলাদেশ ভারতে খেলতে যাবে কি না সে বিষয়ে আমার সন্দেহ আছে। তবে জাতীয় মর্যাদার জন্য সবকিছু ত্যাগ করা উচিত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বোলার হান্টে তৃণমূলের স্বপ্নপূরণের নতুন সম্ভাবনা
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
ডি-থ্রি ট্রফির উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল বরিশালে
বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!