ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিপিএল ২০২৬

ঢাকাকে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় নোয়াখালীর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম
ঢাকাকে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় নোয়াখালীর। ছবি: সংগৃহীত

টানা ৬ ম্যাচ হারের পর বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। এবার নিজেদের অষ্টম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে রাতে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় তুলে নিয়েছে নোয়াখালী।

রোববার (১১ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালসকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। জবাব দিতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস। এতে ৪১ রানের জয় পায় নোয়াখালী।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে দেখা যায় ঢাকার দুই ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও রহমানউল্লাহ গুরবাজকে। কয়েকবার ঝুঁকিপূর্ণ শটের পর অবশেষে ১০ বলে ১১ রান করে ক্যাচ আউট হয়ে যান গুরবাজ। হাসানের বলে আউট হওয়ার আগে একটি ছক্কা হাঁকান তিনি।

মামুনও আউট হয়ে যান দ্রুতই। ৮ বলে ২ রান করে ক্যাচ আউট হন মামুন। একই ওভারে আউট হন সাইফ হাসান। ২ বল খেললেও কোনো রান করতে পারেননি তিনি। ছন্নছাড়া এক শটে ক্যাচ আউট হন তিনি। দুইটি উইকেটই নেন ইহসানউল্লাহ।

পরের ওভারেই আউট হয়ে যান নাসির হোসেন। চার বল খেললেও তিনি কোনো রানের দেখা পাননি। মেহেদী হাসান রানার বলে হাবিবুর রহমান সোহানের এক দুর্দান্ত ক্যাচে পয়েন্টে তালুবন্দি হন নাসির।

মাত্র ১৯ রানেই চার উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ঢাকা ক্যাপিটালস। তবে শামীম হোসেন পাটোয়ারি নেমেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। মোহাম্মদ মিঠুনের সাথে ৩৭ বলে ৫৩ রানের জুটি গড়েন শামীম। তারপর সৌম্য সরকারের এক দারুণ বুদ্ধি খাটানো ক্যাচে আউট হন তিনি।

শামীম বিদায় নেন ১৬ বলে ২৯ রান করে। তার ব্যাট থেকে আসে চারটি চার ও একটি ছক্কা। মোহাম্মদ নবীর বলে আউট হন তিনি। ওই ওভারেই রিভিউ নিয়ে শামীমকে এলবিডব্লিউ আউটের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন নবী।

তারপর মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান গড়েন ১৫ বলে ২২ রানের জুটি। ঢাকার অধিনায়ক মিঠুনকেও শিকার করেন নবী। নিজের বলেই ক্যাচ নেন এই আফগান ক্রিকেটার। ৩১ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে যান মিঠুন। পাঁচটি চার আসে তার ব্যাট থেকে। রানার বলে সাব্বির আউট হন ১০ বলে ১৩ রান করে।

আরও পড়ুন

ইমাদ ওয়াসিমও ব্যর্থ হন। ৪ বলে ৩ রান করে তিনি আউট হন আবু জায়েদ রাহীর বলে। শেষ উইকেটে সাইফউদ্দিন একাই লড়াই করে। তবে তার ক্যামিও ইনিংস কেবল ঢাকার হারের ব্যবধান কমিয়েছে। ২০ বলে ৩৪ রান করেন সাইফউদ্দিন। ১৪৩ রানে অলআউট হলে ৪১ রানের জয় পায় নোয়াখালী।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন হাসান ইসাখিল ও সৌম্য সরকার। পাওয়ারপ্লে-তে তারা তুলে ফেলেন ৬৪ রান। একেএকে শতরানে চলে যায় তাদের জুটি। ১০১ রানে নোয়াখালীর উদ্বোধনী জুটি ভাঙেন আব্দুল্লাহ আল মামুন। সাব্বিরের তালুবন্দি হয়ে সৌম্য আউট হন।

২৫ বলে ৪৮ রানের চমৎকার ইনিংস খেলেন সৌম্য। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও একটি ছক্কা। স্ট্রাইকরেট ১৯২। তবে সৌম্যর পর দ্রুতই বিদায় নেন শাহাদাত হোসেন দিপু ও হাবিবুর রহমান সোহান। দিপু করেন ৬ বলে ৩ রান। সোহান করেন ৭ বলে ৪ রান। এই দুইজনকেই শিকার করেন তাইজুল ইসলাম।

১১৯ রানে তিন উইকেট হারিয়ে ফেলে নোয়াখালী। তারপর দেখা যায় ৪১ বছর বয়সী বাবা মোহাম্মদ নবী ও ১৯ বছর বয়সী ছেলে হাসান ইসাখিলের দুর্দান্ত জুটি। ৩০ বলে ৫৩ রান আসে বাবা ও ছেলের জুটিতে। সেখানে ইসাখিলের অবদান ছিল ১৭ বলে ৩৪ রান ও নবীর অবদান ছিল ১৩ বলে ১৭ রান।

১৭ রান করে নবী আউট হয়ে গেলে ভেঙে যায় এই জুটি। নবীকে শিকার করেন মামুন। পরের ওভারেই ইসাখিলকে থামান মোহাম্মদ সাইফউদ্দিন। সাইফের বলে মামুনের তালুবন্দি হন ইসাখিল। সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইসাখিলের ব্যাট থেকে আসে সাতটি চার ও বিশাল পাঁচটি ছক্কা।

একই ওভারে হায়দার আলীকে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদও দেন সাইফউদ্দিন। নোয়াখালী মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাট হাতে বলার মতো কোনো অবদান রাখতে পারেনি। জাকের আলী অনিক করেন ৪ বলে ৮ রান। রান-আউট হন তিনি।

নির্ধারিত ২০ ওভারে নোয়াখালী সংগ্রহ করেছে ১৮৪ রান। উইকেট হারিয়েছে সাতটি। ঢাকার পক্ষে দুইটি করে উইকেট শিকার করেন সাইফউদ্দিন, তাইজুল ও মামুন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল কাণ্ডে নিজেকে নির্দোষ দাবি এনসিপি নেতা রাকিবুলের