
প্রথম চার ম্যাচে টানা জয়ের পর শেষ দুই ম্যাচে হেরে ছন্দ হারিয়েছে রংপুর রাইডার্স। হারের বৃত্ত থেকে বের হতে সিলেট পর্বের শেষ দিনে আজ সিলেট টাইটান্সের মুখোমুখি তারা। ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে রংপুর।
এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে রংপুর রাইডার্স। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হারা ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আলিস আল ইসলাম ও আকিফ জাভেদ। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন নাঈম হাসান ও সুফিয়ান মুকিম।
অন্যদিকে, সিলেট টাইটান্স আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। জয় পেলেও একাদশে একটি পরিবর্তন এনেছে দলটি। আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে বিশ্রামে রেখে তার পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে শহিদুল ইসলাম।
রংপুর রাইডার্স একাদশ
কাইল মেয়ার্স, লিটন দাস, তাওহীদ হৃদয়, ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, সুফিয়ান মুকিম, নাঈম হাসান ও নাহিদ রানা।
সিলেট টাইটান্স একাদশ
পারভেজ হোসেন ইমন, তাওফিক খান, আরিফুল ইসলাম, আফিফ হোসেন, মঈন আলী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, ইথান ব্রুকস, রুয়েল মিয়া, সালমান ইরশাদ ও শহিদুল ইসলাম।
আরটিভি/এসকে




