ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

উত্তেজনার মধ্যে ভারত থেকে আসলো আরও একটি দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারত-বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের ছায়া ক্রিকেটের বিভিন্ন অঙ্গনে স্পষ্টভাবেই পড়তে শুরু করেছে। এর মধ্যে ভারতের নামকরা ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজি (SG) বাংলাদেশের কয়েকজন শীর্ষ ক্রিকেটারের সঙ্গে স্পনসরশিপ চুক্তি নবায়ন স্থগিত রাখার খবর জানা গেছে।

এদিকে, ভারতের আরেক বড় ক্রীড়া পোশাক ও সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান সারিন স্পোর্টস (SS) বাংলাদেশে তাদের পণ্য উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত খবর এনডিটিভির একটি প্রতিবেদনে উঠে এসেছে।

টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা যায়, বাংলাদেশের অধিনায়ক লিটন দাসসহ কয়েকজন প্রখ্যাত ব্যাটারের স্পনসর এসজি, যাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষের পথে ছিল, কিন্তু রাজনৈতিক ও ক্রিকেটীয় উত্তেজনার কারণে নবায়ন প্রক্রিয়া দীর্ঘিত হচ্ছে। একই সঙ্গে, সারিন স্পোর্টস গত বছর থেকেই বাংলাদেশের চার-পাঁচজন শীর্ষ ক্রিকেটারের সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করেছিল।

এছাড়াও, প্রতিবছর বাংলাদেশে উৎপাদিত বিপুল পরিমাণ ক্রীড়া পোশাক ও সরঞ্জাম ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ হতো। তবে গত এক বছরের মধ্যে এই সরবরাহ ব্যবস্থাও প্রায় বন্ধের পর্যায়ে এসে ঠেকেছে।

আরও পড়ুন

বিশ্লেষকরা বলছেন, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উন্নতি হলে এই পরিস্থিতি আবার পরিবর্তিত হতে পারে। তবে বর্তমানে ক্রিকেট ও ক্রীড়া সরঞ্জাম শিল্পেও উত্তেজনার প্রভাব স্পষ্ট হওয়ায় এই সংকট সমাধানের অপেক্ষায় রয়েছে খেলাধুলা সংশ্লিষ্টরা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
জামালপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় গিয়ে পুলিশের লালসার শিকার নারী
গ্যাস নিয়ে ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!