ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারের ফুটবল বিশ্বকাপের আয়োজন শুরু হতে বাকি মাত্র কয়েক মাস। বিশ্বকাপের সোনালি ট্রফিটি ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে, যা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

বুধবার(১৪জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এটি বাংলাদেশের জন্য ফিফার ট্রফি ভ্রমণের চতুর্থবারের মতো সফর। এসময় ফিফার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

আগামী ১১ জুন মেক্সিকো থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে প্রথমবার ৪৮ দল অংশগ্রহণ করবে। বিশ্বকাপের আনন্দোৎসব শুরুর আগেই ফিফার ঐতিহ্যবাহী ট্রফি ভক্তদের চোখে পড়ার সুযোগ করে দিচ্ছে।

বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠানের পর ঢাকার পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লুতে দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। কোকাকোলা স্পন্সরশিপে আয়োজিত এই অনুষ্ঠানে কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনের নির্বাচিত অংশগ্রহণকারীরাই সরাসরি ট্রফি দেখতে ও ছবি তোলার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের বৈধ টিকিট প্রিন্ট বা স্ক্রিনশট এবং কোকা কোলার ক্যাপ প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন

আয়োজক সংস্থা থেকে দর্শকদের জন্য কিছু নিয়ম-শর্ত জারি করা হয়েছে। ট্রফি স্পর্শ করা, বড় ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিটের হস্তান্তর, এবং কোনো দেশের পতাকা আনার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া, ধারালো বা নিষিদ্ধ সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ।

বিশ্বকাপ ট্রফির এই সফর দেশের ফুটবলপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে, যা আগামী বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
পলিথিনের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’নিয়ে ভাইরাল কুকুরেয়া
বিশ্বকাপ ট্রফির অজানা ইতিহাস
এটা ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি জেতার সঠিক সময়: কাফু
ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি জয়ের ইতিহাস