ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ট্রফি দেখতে দেশের পতাকা সঙ্গে না রাখার নির্দেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি। প্রতিবারের মতো এবারও সোনালী ট্রফিকে সামনে থেকে দেখার সুযোগ পাবে ফুটবল প্রেমিরা। ট্রফি দেখতে বাংলাদেশসহ কোনো দেশ বা দলের পতাকা বহন করতে পারবে না ভক্তরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে দেশের একটি জাতীয় দৈনিক।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ ট্রফি যারা দেখতে যাবেন, তারা ৭/১০ ইঞ্চির চেয়ে বড় ব্যাকপ্যাক বহন করতে পারবেন না। ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। কোনোভাবেই টিকিট হস্তান্তর বা পুনরায় ব্যবহার করা যাবে না। ধারালো বা নিষিদ্ধ কোনো সামগ্রী বহন করা যাবে না। এ ছাড়া কোনো দেশ বা ফুটবল দলের পতাকাও সঙ্গে আনা যাবে না।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বিশ্বকাপের ট্রফিবাহী বিমান। এবার হোটেল রেডিসন ব্লুতে রাখা হবে বিশ্বকাপ ট্রফি। মাত্র ৮ ঘণ্টা বাংলাদেশে থাকবে বিশ্বকাপ ট্রফিটি। সন্ধ্যায় ৬টায় আবারও নতুন গন্তব্যে উদ্দেশ্যে রওনা দেবে ট্রফিটি।

ট্রফির সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে একটি ক্যামপেইন চালু করেছিল কোকা-কোলা। আর এই ক্যামপেইনে বিজয়ীদের জন্য বেশ কিছু নির্দেশনা রয়েছে।

ট্রফির কাছে যাওয়ার জন্য কোকা-কোলার ক্যাম্পেইন বিজয়ীদের অবশ্যই বৈধ টিকিটের প্রিন্ট কপি বা সফট কপি অথবা স্ক্রিনশট দেখাতে হবে। এরপর যাচাই-বাছাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপও সঙ্গে আনতে হবে।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য কিছু বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। উল্লেখ্য, বিশ্বকাপের ট্রফি শুধু বিশ্বকাপজয়ী, যেকোনো দেশের রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতিই স্পর্শ করতে পারেন।

আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপ ২০২৬। তিনটি আয়োজক দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—জুড়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে থাকছে আগের চেয়ে বেশি দল, বেশি ম্যাচ এবং আরও বড় উদযাপন। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল।

৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করেছে ফিফা। প্রতিটি গ্রুপে ৪টি দল রয়েছে। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে সি গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল‍্যান্ড ও হাইতি।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও। এ ছাড়াও ফ্রান্স ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে। অন্যদিকে রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে।

আরও পড়ুন

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

ভেন্যুগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটালান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটল। কানাডা থেকে বাছাই করা হয়েছে ভ্যানকুভার ও টরন্টো। মেক্সিকো থেকে নির্বাচিত হয়েছে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে শহরকে।

আরটিভি/এসআর/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
পলিথিনের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’নিয়ে ভাইরাল কুকুরেয়া
বিশ্বকাপ ট্রফির অজানা ইতিহাস
এটা ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি জেতার সঠিক সময়: কাফু
ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি জয়ের ইতিহাস