
কোপা দেল রে টুর্নামেন্টে কঠিন লড়াইয়ে জয় ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দ্বিতীয় বিভাগীয় ক্লাব রেসিং সান্তান্দারের মাঠে গোলশূন্য প্রথমার্ধ শেষে, দ্বিতীয়ার্ধে ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের গোলের সাহায্যে বার্সা জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। এই জয় দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা টানা ১১ ম্যাচে জয় অর্জন করল।
ম্যাচের বেশিরভাগ সময় বলের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতে, তবে সান্তান্দারের কড়াকড়ি রক্ষণ ভাঙতে কষ্ট পেতে হয় কাতালানদের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ফার্মিন লোপেজের চমৎকার থ্রু-পাসে ফেরান তোরেস সুযোগ পান এবং গোলরক্ষক জোকিন একিয়েতাকে পরাস্ত করে জালে বল পাঠান। যোগ করা সময়ে রাফিনিয়ার ক্রস থেকে লামিনে ইয়ামাল গোল করে জয় পাকে বার্সেলোনা।
স্পেনের দ্বিতীয় বিভাগের শীর্ষস্থায়ী সান্তান্দার আগামী মৌসুমে লা লিগায় ফিরতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও, এদিন অভিজ্ঞতা ও ধৈর্যের মাধ্যমে বার্সেলোনা তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে।
আরটিভি/এসকে


