ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০২ এএম
ছবি: সংগৃহীত

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিশ্চিত করে হান্সি ফ্লিকের শিষ্যরা।

রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। ম্যাচের পঞ্চম মিনিটে তাজন বুকাননের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। এর দুই মিনিট পর তানি ওলুসেই ব্যবধান দ্বিগুণ করলে শুরুতেই চাপে পড়ে বার্সেলোনা।

প্রথমার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি কাতালানরা। ২৩ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন লামিনে ইয়ামাল। ফলে দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে অবশ্য সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় বার্সেলোনাকে। ৫৭ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে প্রথম গোলটি করেন জেরার্দ মার্তিন। চার মিনিট পর ইয়ামালের পাস থেকে গোল করে সমতা ফেরান ফেরমিন লোপেজ।

এরপর ৬৭ মিনিটে আবারও আক্রমণে উঠে বার্সেলোনা। ইয়ামালের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান ভিয়ারিয়ালের পাউ নাভারো। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্লিকের দল।

ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানইউ, পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু
কোচ পরিবর্তনেও ভাগ্য বদলাল না ম্যানচেস্টার ইউনাইটেডের। নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে প্রথম ম্যাচেই লিভারপুলের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা।
লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানইউ, পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু
প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল দিয়ে আঘাত, সমালোচনায় ভাসছেন মেসি
এমএলএস প্লে-অফে কলম্বাস ক্রুর বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ের ম্যাচে নিজের মেজাজ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন গঞ্জালো তাপিয়ার মুখে বল ছুঁড়ে মেরে সমালোচনায় ভাসছেন তিনি। সেই সঙ্গে লাল কার্ড দেখানো উচিত ছিল কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) প্রথমার্ধের শেষদিকে মায়ামি যখন ১-০ গোলে পিছিয়ে এবং ১০ জনের দলে পরিণত হয়েছে, ঠিক তখনই তাপিয়ার দিকে বল ছুঁড়ে মারেন মেসি। রেফারি অ্যা-লেন চাপমান দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখান।  তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কলম্বাস কোচ লরেন্ট কোর্টোয়া দাবি করেন, মেসির ক্ষেত্রে শাস্তিটা বেশ নমনীয় ছিল। কোর্টোয়া বলেন, সবাই জানে যে তিনি হলুদ কার্ডের চেয়ে বেশি শাস্তির যোগ্য ছিলেন। এটি সত্যিই খুব দুঃখজনক। অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন রেফারি চ্যাপম্যান। তিনি জানান, বল ছুঁড়ে মারার ক্ষেত্রে ব্যবহৃত বল প্রয়োগ সামান্য ছিল এবং ঘটনাটি ‘ভায়োলেন্ট কন্ডাক্ট’ বা সহিংস আচরণের পর্যায়ে পড়েনি। ব্যবহৃত বল প্রয়োগ ছিল নগণ্য, এবং অপরাধটি সহিংস আচরণের মাত্রায় পৌঁছায়নি। এর আগে শুরুতেই পেনাল্টি হজম করে চাপে পড়ে মায়ামি; পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তাপিয়া। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন তাহা হ্যাব্রোন। এরপর নিজের জোড়া গোল পূর্ণ করে কলম্বাসের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন তাপিয়া। এই হারে প্লে-অফ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছে ইন্টার মায়ামি। আগামী শুক্রবার ওহাইওতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে জিতলেই মেসি ও তার দলকে প্লে-অফ থেকে বিদায় করে দিতে পারবে কলম্বাস। আরটিভি/এসআর
প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল দিয়ে আঘাত, সমালোচনায় ভাসছেন মেসি
ঘরের মাঠে লজ্জার হার মেসিদের, বিদায়ের আশঙ্কায় মায়ামি
টানা দ্বিতীয়বার এমএলএস কাপ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্লে-অফের প্রথম ম্যাচে ১০ জনের মায়ামিকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বাস ক্রু। কলম্বাসের হয়ে জোড়া গোল করেছেন চিলির জাতীয় দলের ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়া।  শনিবার (২১ নভেম্বর) ম্যাচে শুরু থেকেই মায়ামির রক্ষণে চাপ তৈরি করে কলম্বাস। ২৪ বছর বয়সী তাপিয়া ছিলেন দুর্দান্ত ছন্দে। শুরুতেই মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের ফাউলে পেনাল্টি আদায় করেন তিনি। পরে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন। ৩৬ মিনিটে আরও বড় বিপদে পড়ে মায়ামি। প্রতিপক্ষের স্টিফেন মোরেইরাকে লক্ষ্য করে বিপজ্জনক ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গঞ্জালো লুহান। ১০ জন নিয়ে খেলা মায়ামির জন্য ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে পড়ে। অন্যদিকে কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে মায়ামির একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন। মেসির পরিচিত ফ্রি-কিক থেকেও দারুণ ডাইভ দিয়ে বল ঠেকান তিনি। প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাপিয়ার মুখ লক্ষ্য করে থ্রো-ইন ছুড়ে দেওয়ার ঘটনায় মেসি লাল কার্ড থেকে বেঁচে যান বলে মনে করা হয়। দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কলম্বাস। ৫২ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে তাহা হারব্রুন গোল করেন। এরপর ৫৮ মিনিটে মায়ামির রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তাপিয়া। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এখন সিরিজে টিকে থাকতে হলে আগামী শুক্রবার কলম্বাসের মাঠে জিততেই হবে মেসিদের। ওই ম্যাচে হারলেই প্লে-অফ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে মেসিদের। আর মায়ামি জিতলে আগামী ২ ডিসেম্বর তাদের ঘরের মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
ঘরের মাঠে লজ্জার হার মেসিদের, বিদায়ের আশঙ্কায় মায়ামি
এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়াল মাদ্রিদকে জেতালেন সুপারসাব এসপি
আন্তর্জাতিক বিরতি শেষে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এদিন শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। এতে লা লিগার শীর্ষস্থানের লড়াইয়ে বার্সেলোনাকে চাপে রাখল তারা। শনিবার (২১ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে দিবাগত রাতে ৬ মিনিটের মধ্যে পাবলো দুরানের গোলে লিড নিয়ে হোসে মরিনিওর দলকে চমকে দেয় সেল্টা। প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ নষ্ট করে মাদ্রিদ ক্লাব। কিলিয়ান এমবাপে পেনাল্টি মিস করেন।  দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জুড বেলিংহ্যামের গোলে সমতা আনে স্বাগতিকরা। তারপর বদলি নেমে কার্লোস এসপি করেন জয়সূচক গোল। নতুন মৌসুমে দুরান শুরুতে লিড এনে দিলে আবার সেই হারের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় ভক্ত-সমর্থকদের মনে। মাদ্রিদের রক্ষণভাগ অরক্ষিত হয়ে পড়লে সুযোগ তৈরি করেছিল সেল্টা। উগো আলভারেজের শট সরাসরি থিবো কোর্তোয়ার কাছে যায়। বাঁ দিক থেকে আতঙ্ক ছড়ান উইলিয়ট সুইডবার্গ। এমবাপ্পে ও আর্দা গুলার শট খুঁজে পেতে হিমশিম খান। সুইডবার্গ আরও দুটি ভালো সুযোগ তৈরি করেন। প্রথম শট সাইড নেটে আটকায় এবং পরে কোর্তোয়া দারুণ সেভে তাকে থামান। ৩৯তম মিনিটে মাদ্রিদ সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল। জাভি রদ্রিগেজ এমবাপের জার্সি ও হাত ধরে টান দেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।  ফরাসি তারকার গায়ে সামান্য স্পর্শ লেগেছিল। তিনি ক্রসবারের ওপর দিয়ে বল মারলে সেল্টা মনে করেছিল, ন্যায়বিচার পেয়েছে তারা। নাদাল এমবাপ্পের পেনাল্টি মিসে মাথায় হাত দেন। ৫৭ মিনিটে মরিনিও মাঠে নামান ভিনিসিয়ুসকে। ব্রাজিলিয়ান তারকা নামেন বার্নার্ডো সিলভার বদলি হিসেবে। দ্রুত তিনি সমতাসূচক গোলে অবদান রাখেন।  কোর্তোয়া দুরানের একটি শট শক্ত হাতে রুখে দেন, তারপর ভিনিসিয়ুস বাঁ দিক দিয়ে দৌড়ে এমবাপ্পের দিকে বল বাড়ান। বেলিংহ্যাম বল পায়ে নিয়ে বক্সের প্রান্ত থেকে নিচু শটে জাল খুঁজে পান। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে দুই বদলি খেলোয়াড়ের সমন্বয়ে জয়সূচক গোল করে রিয়াল।  বাঁ দিক থেকে ভিনিসিয়ুসের ক্রস। ছয় মিনিট আগে মাঠে নামা এসপি লক্ষ্যে হেড করেন। সেল্টা কিপার ইয়োনাত রাদু সেই প্রচেষ্টা ফিরিয়ে দেন, কিন্তু ফিরতি শটে জাল কাঁপান এসপি। ২১ বছর বয়সী ফুটবলার এর আগে বদলি নেমে এস্পানিওল ও এলচের বিপক্ষে শেষ দিকে গোল করে রিয়ালকে জয় এনে দেন। এই জয়ে রিয়াল পয়েন্টের হিসাবে বার্সাকে ছুঁল। ১৩ ম্যাচ শেষে মাদ্রিদ ক্লাবের পয়েন্ট ৩৩। রোববার ভিয়ালিয়ালের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা। এই ম্যাচে হার এড়াতে পারলেই রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়বে বার্সেলোনার। আরটিভি/এসআর
এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়াল মাদ্রিদকে জেতালেন সুপারসাব এসপি
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানইউর বড় ম্যাচ আছে। এ ছাড়াও রোববার (২২ নভেম্বর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট ওয়েলিংটন টেস্ট, ৪র্থ দিন নিউজিল্যান্ড–ভারত ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫ এশিয়া কাপ রাইজিং স্টারস ভারত ‘এ’–পাকিস্তান ‘এ’ বিকেল ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১ ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ হাল সিটি–ব্রাইটন রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লিভারপুল–ম্যানচেস্টার ইউনাইটেড রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা বার্সেলোনা–ভিয়ারিয়াল রাত ৭টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড গেতাফে–অ্যাতলেটিকো মাদ্রিদ রাত ২টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড সিরি আ আতালান্তা–ইন্টার মিলান রাত ১–৪৫ মি., জি ফাইভ আরটিভি/এসআর
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়াল মাদ্রিদকে জেতালেন সুপারসাব এসপি
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত