ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম
ছবি: সংগৃহীত

বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন নিয়ে দুই দেশের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ক্লাব ও জাতীয় দলের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেও দুই পক্ষের কাছ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ রাফিনিয়া এবার প্রকাশ্যে নিজের অবস্থান পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর বরাতে গোল ডটকম জানিয়েছে, দুই দিক থেকে আসা পরস্পরবিরোধী সমালোচনায় বিরক্ত রাফিনিয়া। তার মতে, অযথাই বিষয়টিকে বড় সংকটে পরিণত করা হচ্ছে। অথচ ক্লাব, জাতীয় দল ও নিজের ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য রেখে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তার রয়েছে।

বার্সেলোনার পক্ষ থেকে অভিযোগ উঠেছে, ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচ খেলতে ডাক পেলেই কোনো আপত্তি ছাড়াই জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন রাফিনিয়া। অন্যদিকে ব্রাজিলে সমালোচকদের দাবি, নিজ দেশের চেয়ে বার্সেলোনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

দুই পক্ষের এমন অবস্থানে বিস্মিত রাফিনিয়া। তার বিশ্বাস, বার্সেলোনা ও ব্রাজিল দুই দলের হয়েই তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো পক্ষের প্রতিই অবহেলা করেননি। তাই তাকে নিয়ে এমন সমালোচনা অন্যায্য বলেই মনে করছেন এই ফরোয়ার্ড।

বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে সাম্প্রতিক সময়ে কয়েকবার চোটে পড়ায় উদ্বিগ্ন বার্সেলোনা। তবে রাফিনিয়ার মতে, এসব চোট নিছকই কাকতালীয়। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে পাওয়া চোটগুলো ক্লাবের হয়েও খেলতে গিয়ে হতে পারত।

এমন পরিস্থিতিতে আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ্যে নিজের বক্তব্য তুলে ধরতে চান রাফিনিয়া। দুই দেশের সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি চলমান বিতর্কের অবসান ঘটানোই তার লক্ষ্য।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন রাফিনিয়া। গোল করা, সতীর্থদের সুযোগ তৈরি করে দেওয়া এবং বড় ম্যাচে নেতৃত্ব দেওয়ার সামর্থ্যে কোচিং স্টাফের আস্থার জায়গা তৈরি করেছেন তিনি।

চলতি মৌসুমে কোচ হান্সি ফ্লিক তার খেলায় কিছুটা পরিবর্তন এনেছেন। উইংয়ের পরিবর্তে মূল স্ট্রাইকার হিসেবেও খেলানো হচ্ছে তাকে। নতুন ভূমিকায়ও গোলের সামনে কার্যকর ভূমিকা রাখছেন এই ব্রাজিলিয়ান। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১৯, সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট।

তবে চলতি মৌসুমে চোটের কারণে বেশ কয়েকবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন রাফিনিয়া। এর ফলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার দুই লেগেই খেলতে পারেননি তিনি।

এরপরও চোটের সমস্যা পিছু ছাড়েনি। বিশ্বকাপে খেলতে গিয়ে আবারও পেশির চোটে পড়েন এই ফরোয়ার্ড। গত সেপ্টেম্বরে নতুন করে দেখা দেয় শারীরিক সমস্যা।

চোটের পাশাপাশি গত অক্টোবরে বাম কানে অস্ত্রোপচারও করাতে হয় তাকে। মাথায় আঘাত পাওয়ার পর কানে বারবার ব্যথা অনুভব করছিলেন রাফিনিয়া। পরে অস্ত্রোপচারের মাধ্যমে কানের একটি সিস্ট অপসারণ করা হয়।

তবে অস্ত্রোপচারের পর দ্রুতই অনুশীলনে ফেরেন তিনি। আক্রান্ত স্থানে সুরক্ষামূলক ব্যান্ডেজ ব্যবহার করেই মাঠে নেমেছেন বার্সেলোনার এই তারকা। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার ক্লাব ও জাতীয় দলকে ঘিরে তৈরি হওয়া বিতর্কেরও ইতি টানতে চান রাফিনিয়া।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
থাইল্যান্ডের ব্যাংককে শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরিসহ ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ রুবি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই মহাতারকার পেনাল্টি মিসের রাতে সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর।
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ড্রয়ের হতাশার পর বড় দুঃসংবাদ পেলো বায়ার্ন মিউনিখ
ফিফা উইন্ডোর বিরতি শেষে মাঠে ফিরে সুখবর পায়নি বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে জার্মান জায়ান্টরা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের চোট। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ইংলিশ অধিনায়ককে। বায়ার্নের পক্ষ থেকে কয়েক মাসের অনুপস্থিতির কথা জানানো হলেও জার্মান সংবাদমাধ্যমের খবর, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। শুক্রবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১২ মিনিটে মিকি মুরের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। সাইদ এল মালারের ব্যাকহিল পাস থেকে গোল করেন টটেনহাম থেকে ধারে খেলতে আসা ইংলিশ ফরোয়ার্ড। এর আট মিনিট পরই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। চোটের কারণে মাঠ ছাড়তে হয় কেইনকে। তার বদলি হিসেবে মাঠে নামেন টম বিশফ। বিরতির আগে অবশ্য সমতায় ফেরে বায়ার্ন। ৩৭ মিনিটে বিশফের পাস থেকে গোল করে দলকে খেলায় ফেরান নাথানিয়েল ব্রাউন। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। এদিকে কেইনের পাশাপাশি ম্যাচে চোট পেয়েছেন বায়ার্নের ফরাসি ফরোয়ার্ড মাইকেল অলিসেও। তবে তার চোট গুরুতর নয়। পায়ের সামনের অংশে কালশিটে পড়ায় মাঠ ছাড়লেও দ্রুতই সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে। কেইনের চোটের বিষয়ে এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তার বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। ক্লাবের চিকিৎসক দলের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ড্রয়ের পরও বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে গুরুত্বপূর্ণ সময়ে কেইনের দীর্ঘ অনুপস্থিতি শিরোপা ধরে রাখার লড়াইয়ে বায়ার্নের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে। আরটিভি/এসকে
ড্রয়ের হতাশার পর বড় দুঃসংবাদ পেলো বায়ার্ন মিউনিখ
এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে হতাশাজনক বিদায় নিয়েছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।
এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
ফুটবল মাঠে রেফারির দিকে পাথর ছুড়ে মারার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পারলাজাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। ওই হামলায় গুরুতর আহত সহকারী রেফারির অস্ত্রোপচার করতে হয়। সুস্থ হতে সময় লাগে প্রায় দুই মাস।
রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
আরও পড়ুন
আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই