বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে দেখতে চান ফিফা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ , ১০:১৫ পিএম


বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে দেখতে চান ফিফা প্রেসিডেন্ট
বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে দেখতে চান ফিফা প্রেসিডেন্ট। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। তবে আরও দল বাড়াতে চায় ফিফা। এমনটি ফিফা র‌্যাঙ্কিংয়ে তলানিতে থাকা বাংলাদেশকেও বিশ্বকাপে দেখতে চান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনটিই বলেছেন তিনি।

নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ইনফান্তিনো। সেখানে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে। এ ছাড়া ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাঁ, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে।’

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও লেখেন, প্রতিটি দেশেরই ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ আছে। বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নই ফিফার মূল লক্ষ্য। ২০২৬ বিশ্বকাপ থেকে টুর্নামেন্টের পরিধি বাড়ানো হয়েছে। এতে প্রথমবারের মতো সুযোগ পাচ্ছে একাধিক দেশ। কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মতো দলগুলোর উদাহরণ টেনে ইনফান্তিনো বলেন, দরজা এখন আরও উন্মুক্ত।

ইনফান্তিনোর মতে, ফুটবল উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বয়সভিত্তিক দল গঠন, কোচিং স্ট্যান্ডার্ড উন্নয়ন এবং নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অগ্রগতি হলে বাংলাদেশের মতো দেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারে।

বিজ্ঞাপন

বাংলাদেশের ফুটবল বর্তমানে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ফিফার উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়মিত সহায়তা পাচ্ছে। তবে ইনফান্তিনোর বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট, শুধু সুযোগ থাকলেই হবে না, সেই সুযোগ কাজে লাগানোর দায়িত্ব সংশ্লিষ্ট ফেডারেশন ও দেশের ফুটবল কাঠামোর ওপরই নির্ভর করবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission